কক্সবাজারের রামু উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের গুলিতে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আয়াছ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
অন্যান্য
বরগুনার তালতলী উপজেলায় বজ্রপাতে অলিউল্লাহ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার (৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত অলিউল্লাহ পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বাসিন্দা মো. লোকমান হাকিমের ছেলে।
নোয়াখালীর সদর উপজেলার বাঁধেরহাট এলাকায় বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সুধারাম মডেল থানায় ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ২৬ জনকে গ্রেফতার করেছে।
নোয়াখালীর জেলা শহর মাইজদী পৌর বাজারে অভিযান চালিয়ে বরফাক্ত পানি প্রবেশ করিয়ে ওজন বাড়ানো ১৪২ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
কক্সবাজার কারাগারে বন্দি স্বামীকে দেখতে এসে মোবাইল ফোন হারানোর কথা অসহায়ের ছদ্মবেশে একটি বাড়িতে আশ্রয় নেন এক রোহিঙ্গা নারী। পরে ওই বাড়ির এক শিশুকে (৪) অপহরণ করেছেন তিনি।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে করা মামলার তদন্তের অংশ হিসেবে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হয়েছে।
গত পাঁচ দশকে রাজশাহীতে বর্ষা মৌসুমের বৃষ্টিপাত প্রায় ৩৪ শতাংশ কমে গেছে। একই সঙ্গে ধারাবাহিকভাবে বাড়ছে তাপমাত্রা।
পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে আব্দুর রহিম (১৪) ও রাজিব হোসেন লাবিব (১৬) নামে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার সাতমেরা ইউনিয়নের দক্ষিণ সাহেবীজোত দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
কুমিল্লায় হাম ও নিউমোনিয়া উপসর্গ নিয়ে সিমরান নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলা রায় পড়া শুরু হয়েছে।
যাত্রীসেবার পরিধি বাড়াতে আজ রবিবার (৭ জুন) থেকে মেট্রো রেলের চলাচলের সময় উভয় প্রান্তে ২০ মিনিট করে বাড়ানো হচ্ছে। ফলে মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে এবং উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত গ্রামে দরিদ্র পরিবারের সাত বছর বয়সি এক শিশুকন্যা ইয়াবা আসক্ত দুই কিশোরের গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। থানায় আইনি সহায়তা না নিতে ও সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাঁধা দিয়েছেন জড়িত এক কিশোরের মা এবং স্থানীয় এক পল্লী চিকিৎসক।
লক্ষ্মীপুরের কমলনগরে আবদুল মজিদ নামে এক ইউপি সদস্যের নেতৃত্বে একটি সচল জামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার চরমার্টিন ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী বাতিরখাল মাছঘাট জামে মসজিদে এ ঘটনা ঘটে।
সিলেটে যৌতুকের দাবিতে গৃহবধূ ঝুমকি রানী দেবকে পরিকল্পিতভাবে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার বিকালে সিলেট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিহতের পরিবার ও এলাকাবাসীরা এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।