অন্যান্য

আসিফ আকবরের কড়া সমালোচনা করে যা বললেন রাশেদ খাঁন

আসিফ আকবরের কড়া সমালোচনা করে যা বললেন রাশেদ খাঁন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে গায়ক আসিফ আকবরের দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 

সামুদ্রিক পারমাণবিক শক্তিতে নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

সামুদ্রিক পারমাণবিক শক্তিতে নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

সমুদ্রভিত্তিক পারমাণবিক শক্তি ব্যবহার করে দেশের জ্বালানি সংকট মেটানো এবং অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করার বড় সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। 

বুধবার (২৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আয়োজিত ‘অ্যাটমিক টেকনোলজিস লাইসেন্সড ফর অ্যাপ্লিকেশন্স অব সি’ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকারের লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

ডেপুটি স্পিকারের লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার বামনী এলাকায় অন্তত ৩৫টি চারা উপড়ে ফেলে দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি চারা ভেঙে দেওয়ার পাশাপাশি চারাগুলোর সুরক্ষায় দেওয়া বেড়াও নষ্ট করা হয়।

কুমিল্লায় দায়িত্ব পালনকালে ৩ সাংবাদিকের ওপর হামলা

কুমিল্লায় দায়িত্ব পালনকালে ৩ সাংবাদিকের ওপর হামলা

কুমিল্লায় পেশাগত দায়িত্ব পালনকালে তিন টেলিভিশন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিক নেতৃবৃন্দ। এদিকে ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বস্তরের গণমাধ্যম কর্মীরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 

দলবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, বিএনপি নেতাকে খুঁজছে পুলিশ

দলবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, বিএনপি নেতাকে খুঁজছে পুলিশ

নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে বিএনপি নেতা বকুল মিয়ার বিরুদ্ধে। ওই ছাত্রী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। 

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: আদালতে জবানবন্দি দিলেন আসামিদের বন্ধু সীমান্ত

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: আদালতে জবানবন্দি দিলেন আসামিদের বন্ধু সীমান্ত

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামির বন্ধু সীমান্ত দাস আদালতে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রংপুর মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সাক্ষী হিসেবে তিনি এই জবানবন্দি দেন।

নরসিংদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩৭

নরসিংদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩৭

নরসিংদীতে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

লালমনিরহাটে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

লালমনিরহাটে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা। এ ঘটনায় বিএসএফের হামলায় দুই কৃষক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে বিজিবি।

চট্টগ্রামে ভোটকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রামে ভোটকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রামে বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

অপহরণের পর সাবেক কর্মীকে নির্যাতনের অভিযোগ

অপহরণের পর সাবেক কর্মীকে নির্যাতনের অভিযোগ

কাজ ছেড়ে দেওয়ায় কর্মচারীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে রাজশাহীর অটো স্পার্ক নামের এক প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে। শুধু তাই নয়, নির্যাতনের পর শাহীন আহমেদ (২৫) নামের ওই কর্মচারীকে রাজশাহী ছাড়া করা হয়েছে। সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাকে বাসে তুলে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। শাহীন ঢাকারই বাসিন্দা।  

কাগতিয়া দরবারে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল

কাগতিয়া দরবারে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল

প্রিয় নবীজির (সা.)- এর আগমনে পৃথিবী একদিকে যেমন পবিত্র হয়েছে, অন্যদিকে হয়েছে তৌহিদের প্রতিষ্ঠা। নবীজি (সা.) সব অন্যায়-অনাচার ভেদাভেদ বৈষম্য দূর করেছেন। প্রতিষ্ঠা করেছেন সৌহার্দ্য সম্প্রীতির অনন্য বন্ধন। আইয়্যামে জাহেলিয়াতের অন্ধকার যুগে এসে প্রিয় রাসূল (সা.) এমন সংস্কার করেছেন যা অনন্তকাল স্মরণীয় হয়ে থাকবে। 

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পুরান ঢাকায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পুরান ঢাকায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিবছরের মতো এবারও খানকা কুশায়ীর পক্ষ থেকে নাতে রাসুল, মিলাদ, আলোচনা ও দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ এশা রাজধানীর পুরান ঢাকার আজিমপুর স্টেট জনকল্যাণ সমিতির কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন দরবার ও খানকার পীর-মাশায়েখ, আলেম-ওলামা, মাওলানা, শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।