ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে রাতভর অভিযান চালিয়ে ৪১২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সিরাপের সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।
রাজনীতি
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচ। তার মতে, সরকারের সদস্যদের কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ব্যক্তিগত ও দলীয় স্বচ্ছতা বজায় রাখতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এ ঘটনার পরপরই ‘ক্ষমতা’ নিয়ে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি বিখ্যাত উদ্ধৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তার স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান।
বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ বলেছেন, এ দেশে হিন্দু সম্প্রদায় সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে। কোনো দলের রাজনৈতিক স্বার্থে আর কখনো হিন্দু ধর্মাবলম্বীদের ব্যবহার হতে দেওয়া হবে না।
দিনাজপুরের নবাবগঞ্জে নিজ বাড়িতে সাপের কামড়ে লোগেন হাসদা (৫৫) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। লোগেন হাসদা চালনিপাড়া গ্রামের মৃত শংকর হাসদার ছেলে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের চালনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রিন্টারে জাল টাকা ছাপানোর সময় সরঞ্জামসহ শ্রাবন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় ২০০ টাকার নোটের আদলে তৈরি মোট ২ লাখ
বরিশাল নগরীতে ২০০ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে নগরীর বিএম কলেজ রোডের তালভিটা লেনের কাশেম মহল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
ভূমিসেবায় একশত ভাগ স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ বজায় রাখার জন্য কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
আগামী বছর দেশে উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুল ইসলাম মনি। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার পরে বরগুনার বেতাগী কেন্দ্রীয় সার্বজনীন কালীমন্দিরের পূজা মন্ডপে সনাতনী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসন-২৩ এর মনোনয়ন পাওয়ার জন্য ফরম জমা দিয়েছেন মোট ৬৮ জন। এদের মধ্যে আলোচনায় রয়েছেন অন্তত এক ডজন নেত্রী।
তবে জোর আলোচনায় আছে ৪ জন। যারা কেউ আগে সংসদ সদস্য ছিলেন, কেউবা বিএনপির সাবেক সংসদ সদস্যের মেয়ে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বহুদিন পরে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার আজ প্রতিষ্ঠিত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ যে, আমাদের দেশে কোনো সংখ্যালঘু শব্দ থাকবে না। আমাদের প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকবে। আমরা সমান অধিকার নিয়েই আমাদের সকল ধর্মীয় অনুষ্ঠান আমরা সকলে মিলে একসাথে ভাই-ভাই, ভাই-বোন হয়ে পালন করবো। আনন্দটা আমরা ভাগাভাগি করে নেব।
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নিহত সাংবাদিকের পরিবারের হাতে নগদ অর্থ ও পরিবারের সবার জন্য বস্ত্র তুলে দিয়েছেন তিনি। পাশাপাশি পরিবারের আয়ের উৎস নিশ্চিত করতে নিহতের স্ত্রী আনন্দিতা সাংমাকে চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন ডেপুটি স্পিকার।
বাগেরহাটের শরণখোলায় ভাড়া বাসা থেকে শান্তা আক্তার জুঁই (২৬) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে রায়েন্দা ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।