বার্তায় সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য মোদিকে আমন্ত্রণও জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ খবর নিশ্চিত করেছে।
রাজনীতি
খালেদা জিয়ার অনুমতি না পাওয়ায় বগুড়া-৬ আসনের উপনির্বাচনে তার জন্য সংগ্রহ করা মনোনয়নপত্র জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক-কর বৃদ্ধি করা হয়েছে। নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে।
দীর্ঘদিনের চিকিৎসা শেষে প্রাথমিকভাবে নিজের মন্ত্রণালয়ে কাজ শুরু করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা। আজ সকাল থেকে তারা টিএসসির রাজু ভাষ্কার্যের সামনে অবস্থান নেন।
খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত বিএনপির নেতৃত্ব নিতে প্রস্তত এলডিপি চেয়ারম্যান। বিএনপির সাবেক এই নেতা বলেছেন, খালেদা জিয়া যতদিন কারাবন্দি থাকছেন ততদিন বিএনপি জোটকে নেতৃত্ব দিতে প্রস্তুত আছেন
রোজার ঈদের যাত্রী পরিবহনের জন্য ২২ মে থেকে প্রতিদিন ৯২টি আন্তঃনগর ট্রেনের ৭০ হাজার টিকেট বিক্রি হবে; যা চলবে ২৬ মে পর্যন্ত
চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য ও জার্মানির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।
মানুষের জীবন নিয়ে ছিনি-মিনি খেলা যাবে না, বলে ভেজাল মেশানোদের সতর্ক করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, কোন কোন কোম্পানির দুধ ক্ষতিকর তা জানতে চায় মানুষ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুরে দুই মাস ১০ দিন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের ফ্লাইটে সন্ধ্যা ছয়টায় তিনি হযরত শাহজালাল রহ. বিমানন্দরে পৌঁছান।
চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেয়া হবে।তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১৮ জুন। আজ মঙ্গলবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ-৩ আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এ তারিখ নির্ধারণ করেন।
ছাত্রলীগের কমিটি ঘোষণার পর মারামারির ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতীম সংগঠনটি। সোমবার গভীর রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ২৭ বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। গতকাল সোমবার রেড ক্রিসেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিহত ব্যক্তিদের পরিচয় জানানো হয়
যুক্তরাজ্যে ১০ দিনের ‘সরকারি’ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে শনিবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
মিয়ানমারের ইয়াঙ্গুনে অবতরণের সময় ছিটকে রানওয়ের বাইরে চলে যাওয়া বিমান বাংলাদেশের বিমানটির কমপক্ষে ১৮ জন যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।