আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের আসন সংখ্যা বৃদ্ধির জন্য মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত সাত সদস্যের প্রতিনিধি দল
অধিদপ্তর
রাজধানীতে ১৬৭টিসহ সারাদেশে ৮৮২টি অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার রাতে অধিদপ্তরের এক হালনাগাদ তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়।
২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা ১১টা পর্যন্ত।
দেশে ১১ কোটি ৫১ লাখ ৪৬ হাজার ৬৭৭ জন মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজের আওতায় এসেছেন। সেই হিসেবে দেশের মোট জনসংখ্যার ৬৮ শতাংশ মানুষ করোনা টিকা সম্পন্ন করেছেন। এই সংখ্যা টিকা প্রয়োগে টার্গেট করা জনসংখ্যার প্রায় ৯৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সম্প্রতি ৪৪৯ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার পরামর্শ দিয়েছেন সয়াবিন তেলের দাম বেশি নিলে ১৬১২১ নম্বরে অভিযোগ করতে ।
এনটিআরসিএ এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা এমপিও নিয়ে চরম হয়রানির শিকার। এতে হতাশা ও ক্ষোভ বাড়ছে সদ্য নিয়োগ পাওয়া এসব শিক্ষকদের মধ্যে। নিায়োগপাওয়া প্রতিষ্ঠানে ভোগান্তির পর এবার শুরু হয়েছে শিক্ষা অধিদপ্তরের ‘এমপিও ফাইল রিজেক্ট ভোগান্তি’। গেল কয়েকদিনে গণহারে এমপিও ফাইল রিজেক্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
করোনাকালে অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।আজ রোববার করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে সংস্থাটির মুখপাত্র অধ্যাপক মো. নাজমুল ইসলাম সতর্ক হওয়ার এই পরামর্শ দেন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছে আরও ৪ হাজার ৩৭৮ জনের।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।