জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে লুট হওয়া পুলিশের ৮টি সাউন্ড গ্রেনেড, একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব-১০। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়।
অপরাধ
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে চাঁন গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড ও ৮ মামলার আসামি মানিক (২১) এবং তার সহযোগী ২ মামলার আসামি রাজিবকে (২০) চাপাতিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদকবিরোধী অভিযানে ৬৬৮ বোতল ফেনসিডিলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে জীবননগর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া ঈদগাহ ময়দানের সামনে থেকে পাওয়ার টিলার ভর্তি ফেনসিডিলসহ আসামিদের আটক করা হয়।
নাটোরের নলডাঙ্গায় দুজন পাট ব্যবসায়ীর ওপর হামলা করে পিটিয়ে গুরুতর আহত করে পাঁচ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বাশিলা গোরস্থান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁদপুরের ফরিদগঞ্জে পথচারী এক কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। ট্রাইবুনাল-২-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন তারা।
রাজধানীর আদাবরে আল আমিন নামে এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর শহরে মাদরাসা মুভি বেসরকারি জনসেবা হাসপাতালে মালিক ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) নাটোর জেলা শাখার আহ্বায়ক ডা. আমিরুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ২টা ৩০ মিনিটের দিকে তার ঘরে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ।
অপহরণের শিকার খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়। রবিবার বিকালে পানছড়ি মোল্লাপাড়া ব্রিজ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের খুনি বটতল নামক এলাকায় তল্লাশি চালিয়ে এসব ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।