অপরাধ

সিএনজি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিএনজি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে আব্দুল করিম (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টম্বর) সকালে চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চাঁদপুরে কবরস্থানে ফেলে যাওয়া সেই শিশুর ঘটনায় জড়িত ব্যক্তি আটক

চাঁদপুরে কবরস্থানে ফেলে যাওয়া সেই শিশুর ঘটনায় জড়িত ব্যক্তি আটক

মাত্র ৫ শ টাকার বিনিময়ে নবজাতক শিশুকে কবরস্থানে দাফনের জন্য নিয়ে যান ফারুক গাজী। তাকে ক্লিনিকের একজন নার্স বলেছিলেন শিশুটি মৃত। তাই কোথাও ফেলে দিতে। কিন্তু ফারুক গাজী শিশুটিকে ফেলে না দিয়ে নিয়ে যান কবরস্থানে।

ঢাকার মোহাম্মদপুর ও আদাবরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১, মাদক-অস্ত্র উদ্ধার

ঢাকার মোহাম্মদপুর ও আদাবরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১, মাদক-অস্ত্র উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।

চট্টগ্রামের পটিয়ায় বৃদ্ধ খুনের মামলায় আরো এক আসামি কারাগারে

চট্টগ্রামের পটিয়ায় বৃদ্ধ খুনের মামলায় আরো এক আসামি কারাগারে

চট্টগ্রামের পটিয়ায় নুরুল হক নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় আরো এক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ

জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ২২ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী ২ সেপ্টেম্বর আরাফাত হোসেনকে প্রধান করে পাঁচজনের নাম উল্লেখ করে টাঙ্গাইল আদালতে মামলা করেছেন। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মির্জাপুর থানা পুলিশকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

ফেনীতে গভীর রাতে ঠিকাদারের বালুভর্তি ট্রাক লুট করে কাজে বাধা, গ্রেপ্তার ১

ফেনীতে গভীর রাতে ঠিকাদারের বালুভর্তি ট্রাক লুট করে কাজে বাধা, গ্রেপ্তার ১

ফেনীর দাগনভূঞা পৌর এলাকায় একটি সড়ক সংস্কার কাজে ঠিকাদারের ব্যবহৃত বালুভর্তি ট্রাক লুট করে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে দাগনভূঞা থানা পুলিশ। 

মানিক হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মানিক হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত অটোচালক মানিক মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগের সাবেক নেতা মঞ্জুরুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে নগরীর দর্শনা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সদরপুরে নিখোঁজের ৩ দিন পর বাড়ির সামনের পুকুরে মিলল যুবকের মরদেহ

সদরপুরে নিখোঁজের ৩ দিন পর বাড়ির সামনের পুকুরে মিলল যুবকের মরদেহ

ফরিদপুরের সদরপুরে নিখোঁজের ৩ দিন পর বাড়ির সামনের একটি পুকুর থেকে জাহিদ ব্যাপারী (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে সদরপুর থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।

‘ডাকাতির প্রস্তুতিকালে’ গ্রেপ্তার ৬

‘ডাকাতির প্রস্তুতিকালে’ গ্রেপ্তার ৬

ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কাঁঠালী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।  

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের মিরসরাইয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যা। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পরাগলপুর গ্রামের নুর আহম্মদ সওদাগর বাড়িতে এই ঘটনা ঘটে।