টিভি নাটক ও চলচ্চিত্র অভিনেতা মাহমুদ সাজ্জাদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
অভিনেতা
দেশের অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র ড. ইনামুল হক। ফেনীতে জন্মগ্রহণ করা এই ব্যক্তিত্ব পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৬৫ সালে প্রভাষক হিসেবে বুয়েটের রসায়ন বিভাগে যোগ দেন তিনি। পরে তিনি সহকারী অধ্যাপক ও অধ্যাপক পদে উন্নীত হন।
লকডাউনে কাজ হারিয়ে মানসিক অবসাদে ফেসবুকে লাইভ করে আত্মহত্যার চেষ্টা করলেন অভিনেতা। শুভ চক্রবর্তীর নামে ওই যুবক ‘ইরাবতীর চুপকথা’, ‘মনসা’, ‘মঙ্গলচণ্ডী’ ধারাবাহিকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি ফ্রিল্যান্স হিসেবে কিছু সংবাদমাধ্যমেও কাজ করেছেন।
বিমান দুর্ঘটনায় জনপ্রিয় টিভি সিরিজ টারজানের অভিনেতা জো লারা ও তার স্ত্রীসহ সাতজন নিহত হয়েছেন।
গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক।
বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দিলু না ফেরার দেশে চলে গেলেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
টিভি অভিনেতা ও মডেল নিরব হোসেনের মা নুরজান আলম(৬০) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
সম্প্রতি ক্যান্সার ধরা পড়ার পর সোমবার করোনাভাইরাস শনাক্ত হয়েছে জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আবদুল কাদেরের শরীরে।
জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ক্যান্সার তার শরীরে ছাড়িয়ে পড়েছে। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে ভারতের ভেলোরে নেওয়া হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে।
২০১৯ সালের সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ‘ন ডরাই ‘ ও ‘ফাগুন হাওয়ায়’ সিনেমা। ‘ন ডরাই’ সিনেমার জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তানিম রহমান অংশু।