লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে রাবারের তৈরি নৌকার ইঞ্জিন বিকল হয়ে অন্তত ৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এপি।
- ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে ঢুকতে আন্দোলনে নেপালি তরুণরা
- * * * *
- ‘তুমি কিন্তু বাংলাদেশে নেই’, মিরাজকে স্টার্কের হুঁশিয়ারি
- * * * *
- ৭৫০টির বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে ইন্দোনেশিয়া
- * * * *
- পাঁচ বছর আগে ক্ষমতাগ্রহণ, যা বলছে আফগানিস্তানের বর্তমান সরকার
- * * * *
- ঝিনাইদহে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক
- * * * *
অভিবাসন
ইতালির ভূখণ্ডে পৌঁছালেন ভূমধ্যসাগর থেকে উদ্ধার ১৪৪ অভিবাসনপ্রত্যাশী।
২০২৩ সালে বিশ্বের বিভিন্ন রুটে অন্তত আট হাজার ৫৬৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। বুধবার (৬ মার্চ) জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।
পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে নৌকাডুবির ঘটনায় অন্তত ২৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাটি ইউরোপগামী ছিল।এ ঘটনায় স্থানীয় সময় বুধবার দেশটির উত্তরাঞ্চলে সাগর থেকে ২০টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে।
অবৈধ অভিবাসনের অভিযোগে মালয়েশিয়ায় অন্তত সাত বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নিরাপদ, সুশৃংখল ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়ার মাঝে যেন মধ্যসত্বভোগীরা অনুপ্রবেশ না করতে পারে সে ব্যাপারে নজরদারি বাড়ানো হবে।
তিউনিশিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আশ্রয় নিতে চাওয়ার ৪০ অভিবাসনপ্রত্যাশীর কোনো খোঁজ মিলছে না। গেল ছয়দিন ধরেই তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সন্ধানে তিউনিশিয়ায় বিক্ষোভ শুরু করেছে পরিবারের লোকেরা।
গত ১৯ ডিসেম্বর ফ্রান্সের পার্লামেন্টে পাস হওয়া নতুন অভিবাসন আইনের বিষয়ে আগামী ২৫ জানুয়ারি রায় দেবে দেশটির সাংবিধানিক কাউন্সিল।
প্রায় ৪০ জন অভিবাসন প্রত্যাশী নিয়ে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের উপকূলে একটি নৌকা নিখোঁজ হয়েছে। নৌকাটির অনুসন্ধান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। রবিবার স্থানীয় সংবাদমাধ্যম এসব তথ্য জানিয়েছে।
নতুন বছরের এক সপ্তাহও পার হয়নি৷ এর মধ্যেই ব্যস্ত সময় কাটাচ্ছে ভূমধ্যসাগরে থাকা উদ্ধারকারী জাহাজগুলো।