মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির ঘনিষ্ঠ এক সহযোগীকে গ্রেফতার করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) ভোরে ইয়াঙ্গুন থেকে উইন তিন নামের এই নেতাকে গ্রেফতার করে রাজধানী নেপিডোতে নিয়ে যাওয়া হয়।
অভ্যুত্থান
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ওয়ার্কিং কমিটির দীর্ঘ প্রতীক্ষিত বৈঠক মিয়ানমারের পরিবর্তিত পরিস্থিতির কারণে স্থগিত হয়ে গেছে।
জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, মিয়ানমারের অগ্রহণযোগ্য সামরিক অভ্যুত্থানের ব্যর্থতা নিশ্চিত করতে হবে
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটির কয়েক শ' সংসদ সদস্যকে রাজধানী নাই পি তাওয়ের খোলা আকাশের নিচে আটকে রাখা হয়েছে।
সামনে আর পেছনে হাত ছুড়ে, ক্যামেরার সামনে নেচে চলেছিলেন মিয়ানমারের ফিটনেস প্রশিক্ষক খিন নিন ওয়াই। তবে সাধারণ এসব শরীর চর্চা দেশটির অসাধারণ একটি দিনেই করছিলেন তিনি।
দেশে সামরিক অভ্যুত্থান ‘অপরিহার্য’ ছিল। গতকাল মঙ্গলবার এমনটাই দাবি করেছেন মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিং অং হাইং। ওই দেশে সেনা অভ্যুত্থানের ঘটনার পর এই প্রথম মুখ খুললেন তিনি।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের তৃতীয় দিনে ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ দেখা যাচ্ছে।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের জেরে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মিয়ানমারে অং সান সুচির দল এনএলডি ফেসবুকে তাদের একটি পাতায় এক বিবৃতিতে সামরিক অভ্যুত্থান প্রত্যাখ্যান করে প্রতিবাদ করার ডাক দিয়েছে।
ঠিক এ সময়টাতেই কেন এ ঘটনা ঘটলো? এর পরই বা কী ঘটবে? মিয়ানমারে সামরিক বাহিনীর অভ্যুত্থান ও ক্ষমতা দখলের পর বিশ্লেষকরা এসব প্রশ্নেরই জবাব খুঁজেছেন।