ব্রোঞ্জজয়ীর সঙ্গে ব্যবধান ছিল মাত্র দু'কেজির। সেই ব্যবধানের জন্যই স্বপ্নভঙ্গ হল পাকিস্তানের ভারোত্তলক তালহা তালিবের। ভারোত্তলনের ৬৭ কেজি পুরুষ বিভাগে পঞ্চম স্থানে শেষ করলেন তিনি।
অলিম্পিক
যশোর প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী জহির রায়হান টোকিও অলিম্পিকে বাংলাদেশের হয়ে অ্যাথলেটিকস ডিসিপ্লিনে অংশ নিচ্ছেন
আরচারি দ্বৈত ইভেন্টের মূল লড়াইয়ে পারলেন না বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী। নবম হয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন রোমান-দিয়া জুটি।
টোকিও-২০২০ অলিম্পিকসের প্রথম স্বর্ণ জিতেছেন চীনের শুটার ইয়াং কিয়ান। অলিম্পিক রেকর্ড গড়ে প্রথম স্বর্ণ নিজের করে নিয়েছেন চীনের শুটার।
১০মিটার এয়ার রাইফেলের পুরুষ বিভাগে অংশ নেবেন আব্দুল্লাহ হেল বাকি। নারী ও পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে অংশ নেবেন যথাক্রমে জুনায়না আহমেদ এবং আরিফুল ইসলাম। আর্চারিতে নারী একক ও পুরুষ এককে খেলতে যাচ্ছেন যথাক্রমে দিয়া সিদ্দিকী এবং রোমান সানা। অ্যাথলেটিক্সের পুরুষ বিভাগের ৪০০ মিটার দৌড়ে অংশ নেবেন মোহাম্মদ জহির রায়হান।
দর্শক নেই, স্বল্প সংখ্যক অ্যাথলেট, অনেক অনেক ফেসমাস্ক এবং জীবাণু-বিহীন ফ্ল্যাগ - এসব নিয়েই আজ শুক্রবার শুরু হলো টোকিও অলিম্পিকস। করোনাভাইরাস মহামারি জাপানে একটি জাঁকজমকপূর্ণ অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান করার আশাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে।
টোকিও অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই শুরু হয়েছে ফুটবলসহ বেশ কিছু ইভেন্ট। ফুটবলে জার্মানির বিপক্ষে ব্রাজিল ৪–২ গোলে জয় পেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে দুইবারের স্বর্ণজয়ী আর্জেন্টিনা।
অলিম্পিকের মাত্র একদিন আগে উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালককে বরখাস্ত করা হয়েছে।কেন্তারো কোবায়াশির নব্বইয়ের দশকের কিছু ফুটেজ সম্প্রতি প্রকাশিত হয়েছে যাতে দেখা যাচ্ছে যে, তিনি হলোকাস্ট নিয়ে রসিকতা করছেন।
এবারের অলিম্পিক নিয়ে গোড়া থেকেই নানা ধোঁয়াশা ছিল। আদৌ এই পরিস্থিতির মধ্যে অলিম্পিকের আয়োজন করা ঠিক হবে কি না, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন তৈরি হয়েছিল।
কিছু প্রতিযোগীর মধ্যে সন্দেহ তৈরি হয়েছিল যে তাদের শোবার জন্য কার্ডবোর্ডের তৈরি বিছানা দেয়ার আসল উদ্দেশ্য যাতে তারা ঘরে সঙ্গী আনতে না পারেন এবং বিছানায় যৌন সংসর্গ করতে না পারেন।