রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ যেকোনো সংঘাতে আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি থেকে সরে আসতে পারে। তিনি চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বারের মতো একই আভাস দিলেন।
অস্ত্র
ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ জোর দিয়ে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার সুবিধার জন্য শীত মৌসুম, তুষার এবং বরফকে ব্যবহার করার চেষ্টা করছেন। আর এটা শুধু যুদ্ধক্ষেত্রেই নয় বরং ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধেও ব্যবহার করছে।
রাশিয়া সোমবার বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সাথে বহুল প্রত্যাশিত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা স্থগিত করেছে। ইউক্রেন সংঘাত প্রশ্নে এ দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করা সত্ত্বেও মিশরে এ আলোচনা হওয়ার কথা ছিল।
ইউক্রেনে তথাকথিত জীবাণু অস্ত্র তৈরিতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ব্যাপারে মস্কোর অভিযোগের বিষয়ে তদন্তে রাশিয়ার উত্থাপিত একটি খসড়া প্রস্তাব নাকচ করে দিয়েছে জাতিসঙ্ঘ।বুধবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে এ প্রস্তাব দেয় রাশিয়া।
কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহণের জন্য আবার ইউক্রেনকে ছাড়পত্র দিতে পারে রাশিয়া। বুধবার মস্কোর তরফে এই বার্তা দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শস্য পরিবহণের উছিলায় জাহাজে করে অস্ত্র চালান হবে না, সে বিষয়ে লিখিত প্রতিশ্রুতি পেলে ফের চুক্তি মানা হবে।
ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সাথে পৃথক সংঘর্ষে চার অস্ত্রধারী নিহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের দুটি পৃথক এলাকায় এ ঘটনা ঘটে।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে তেজস্ক্রিয় বোমা বা অন্য কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করার বিরুদ্ধে রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের ১০ ট্রাক অস্ত্র মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির দিন ৩ মাস পিছিয়ে ২০২৩ সালের ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ শুক্রবার রাশিয়ান সৈন্যদের ‘জীবন ও নিরাপত্তার’ প্রতিশ্রুতি দিয়ে তাদের অস্ত্র জমা দেয়ার আহ্বান জানিয়েছেন।
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ‘ভারসাম্য পন্থা’ সমর্থন করে বলে জানিয়েছে ক্রেমলিন। আল জাজিরার খবরে বলা হয়েছে, সম্প্রতি রাশিয়ার মুসলিম অধ্যুষিত চেচেন অঞ্চলের নেতা রমাজান কাদিরভ রাশিয়াকে ইউক্রেনে কম শক্তিসম্পন্ন পারমাণবিক বোমা ব্যবহারের পরামর্শ দেন।