আইনশৃঙ্খলা

আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে ইজতেমা ময়দান

আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে ইজতেমা ময়দান

গাজীপুরের টঙ্গীতে ইজতেমার ময়দানে জুবায়েরপন্থী ও সাদপন্থীদের সংঘর্ষের পর প্রশানের নির্দেশ মতো ময়দান ছেড়ে গেছেন মুসল্লিরা। বর্তমানে পুরো ময়দান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি জোরদার করা হয়েছে বিজিবি ও সেনাবাহিনীর টহল।

২০২৩ সালে সর্বোচ্চ দুর্নীতি পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলায়

২০২৩ সালে সর্বোচ্চ দুর্নীতি পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলায়

২০২৩ সালে সার্বিকভাবে সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হার পাসপোর্ট, বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়। ঘুষের পরিমাণ বেশি ছিল বিচার বিভাগ, ব্যাংকিং ও ভূমিসেবা খাতেও।

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, আহত ১২

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, আহত ১২

ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন হাজারী গলি এলাকায় দুর্বৃত্তের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব সন্তোষজনক না হলেও উন্নতির দিকে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার (২০ অক্টোবর) সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটায় অবস্থিত ১৯ আনসার ব্যাটালিয়নের কর্মকর্তাদের জন্য আয়োজিত দরবারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৫৮ জেলায় সেনা মোতায়েন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৫৮ জেলায় সেনা মোতায়েন

জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী স্থাপিত ২০৬টি ক্যাম্পের মাধ্যমে ৫৮টি জেলায় মোতায়ন রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ৭ মন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ৭ মন্ত্রী

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আনইশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন সরকারের সাত মন্ত্রী।

আজ থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

আজ থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ১৫৭ উপজেলা নির্বাচনে রোববার (১৯ মে) মাঠে নামবে বিজিবি, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের আগে পরে মোট ৫ দিনের জন্য তারা দায়িত্ব পালন করবেন।