আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বলেছেন, বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে ফোর্সেস গোল-২০৩০ এর সাথে সামঞ্জস্য রেখে উন্নত প্রযুক্তির আরো যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে সরকারের।
আইন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছেড়েছেন অধিকাংশ বাসিন্দা। নাড়ির টানে ট্রেন ও বাসে করে ফিরেছেন তারা। বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছাড়ায় এখন প্রায় ফাঁকা ব্যস্ততম এই নগরী।
নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে দুই প্রধান রাজনৈতিক দল পরস্পর বিপরীতমুখী অবস্থান নিয়েছে এবং এ ব্যাপারে তাদের কোনো প্রকার ছাড় দেয়ার মানোভাব দেখা যাচ্ছে না। নির্বাচনের আর মাত্র ছয় মাসের মতো সময় বাকি থাকতে দুই প্রধান দলের মধ্যে এই অনাস্থা ও বিরোধপূর্ণ অবস্থান রাজনীতিতে সংকট সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।
রোববার (১১ জুন) অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জাতীয় সংসদে ব্যাংক আমানত বীমা আইনের সংশোধনী বিল উত্থাপন করেন। পরে এটি পরীক্ষা করে এক মাসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দণ্ডিত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুই বছরের বেশি সাজা ভোগ করার পর ২০২০ সালের মার্চে করোনা শুরু হলে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার।
দেশের সব কর্মকর্তা-কর্মচারীদের ট্যাক্স রিটার্নসহ তাদের 'সম্পদ ও দায়'-এর বিবরণী দাখিল করার বিধান রেখে উত্থাপিত হয়েছে নতুন আয়কর আইন-২০২৩।
আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজন করাকে নির্বাচন কমিশন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোনো ধরনের হয়রানিমূলক মামলা না করার ব্যবস্থা নেওয়া হবে। সব দলের জন্য থাকবে সমান সুযোগ।
অর্পিত সম্পত্তি আইনের ধারা ৯, ১৩ এবং ১৪’র বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে এ সংক্রান্ত মামলা এখন থেকে ট্রাইব্যুনালে বিচার হবে। অন্য কোনো আদালতে এ সংক্রান্ত মামলা চলবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল বুধবার দুপুর ১টায় প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।