আকসা

মসজিদুল আকসার কাছে গোলাগুলি, ১ ফিলিস্তিনি নিহত

মসজিদুল আকসার কাছে গোলাগুলি, ১ ফিলিস্তিনি নিহত

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুসালেমের মসজিদুল আকসার কাছে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সাথে এক ফিলিস্তিনির গোলাগুলি হয়েছে। সোমবার সকালে এই গোলাগুলিতে এক ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত হয়।ইসরাইলি পুলিশ পরে ওই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে।গোলাগুলিতে আরো এক ইসরাইলি বসতি স্থাপনকারী ও দুই ইসরাইলি সীমান্ত পুলিশ আহত হয়।

আল-আকসায় ইহুদিদের প্রার্থনায় নিষেধাজ্ঞা বহাল

আল-আকসায় ইহুদিদের প্রার্থনায় নিষেধাজ্ঞা বহাল

ইসরাইলের একটি আদালত আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ইহুদিদের প্রার্থনা করার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রেখেছে। ফিলিস্তিনি ও মুসলিমবিশ্বের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টির প্রেক্ষাপটে জেরুসালেমের একটি নিম্নতর আদালতের ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের রায় বাতিল করে দিয়েছে উচ্চতর আদালত।

এটিই আমাদের শেষ যুদ্ধ নয়’

এটিই আমাদের শেষ যুদ্ধ নয়’

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, 'অপারেশন সোর্ড অব আল-কুদস’ দখলদার শক্তির বিরুদ্ধে আমাদের শেষ যুদ্ধ নয়।

'মৃত্যু অথবা মুক্তি পর্যন্ত আল-আকসাকে রক্ষা করবো'

'মৃত্যু অথবা মুক্তি পর্যন্ত আল-আকসাকে রক্ষা করবো'

পূর্ব জেরুসালেমে আল-আকসা মসজিদকে ইসরাইলিদের হামলা থেকে রক্ষায় স্বেচ্ছায় পাহারা দিয়ে আসছেন খাদিজা খুবাইস নামের এক ফিলিস্তিনি নারী। ৪৪ বছর বয়সী এই কুরআনের শিক্ষিকা বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির কাছে সাম্প্রতিক এক সাক্ষাতকারে বলেন, যতদিন না তার মৃত্যু হচ্ছে অথবা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত না হচ্ছে, ততদিন তিনি এই দায়িত্ব পালন করে যাবেন।

পুলিশি পাহারায় মসজিদুল আকসায় ইহুদিদের প্রবেশ

পুলিশি পাহারায় মসজিদুল আকসায় ইহুদিদের প্রবেশ

ভারি অস্ত্রে সজ্জিত ইসরাইলি পুলিশের পাহারায় মসজিদুল আকসায় জোর করে প্রবেশ করেছে ইহুদি বসতিস্থাপনকারীরা। রোববার সকালে প্রায় এক শ' ইহুদি পুলিশি পাহারায় মসজিদ চত্ত্বরে প্রবেশ করে তারা। এর আগে মসজিদে ফজরের নামাজের পর সমবেত মুসল্লিদের ওপর হামলা করে ইসরাইলি পুলিশ।

আল-আকসা মুক্ত না হওয়া পর্যন্ত  লড়াই অব্যাহত থাকবে : হামাস নেতা

আল-আকসা মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে : হামাস নেতা

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া বলেছেন, পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদ মুক্ত না হওয়া পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

ইসরাইলের শান্তি ভঙ্গ, আল-আকসায় ফিলিস্তিনিদের উপর ইসরাইলি পুলিশের হামলা

ইসরাইলের শান্তি ভঙ্গ, আল-আকসায় ফিলিস্তিনিদের উপর ইসরাইলি পুলিশের হামলা

ইসরাইলি পুলিশ আজ শুক্রবার জুমার নামাজের পর আল-আকসা মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এটি গত রাতে ইসরাইল ও গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর আল জাজিরা

২ শর্তে যুদ্ধবিরতিতে যাবে হামাস

২ শর্তে যুদ্ধবিরতিতে যাবে হামাস

গাজা উপত্যকায় ইসরাইলের ভয়াবহ আক্রমণের মধ্যেও নিজেদের অবস্থানে দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে প্রতিরোধ আন্দোলন হামাস। তারা ইসরাইলের সাথে যুদ্ধবিরতির জন্য দুটি বিশেষ শর্ত দিয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য বলেছেন, তিনি হামলা অব্যাহত রাখবেন। তবে ইসরাইলি ও বিভিন্ন সূত্রের খবরে বলা হচ্ছে, আগামীকাল শুক্রবার দু'পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। 

আল-আকসা মসজিদে হামলায় প্রধানমন্ত্রীর নিন্দা

আল-আকসা মসজিদে হামলায় প্রধানমন্ত্রীর নিন্দা

ফিলিস্তিনের আল-আকসা মসজিদে ইসরাইলি সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানকার জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে দেশটির রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে চিঠিও দিয়েছেন শেখ হাসিনা।

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, মৃত্যু বেড়ে ৩৫

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, মৃত্যু বেড়ে ৩৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। বুধবার সকালেও কয়েক দফা হামলা হয়। ২০১৪ সালের পর এবারই সবচেয়ে তীব্রভাবে গাজায় ইসরাইলি হামলা হচ্ছে। এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ দাঁড়িয়েছে। খবর আল জাজিরা