রাজধানীর মালিবাগ ও মৌচাক এলাকায় পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অল্প সময়ের ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাজধানীর মালিবাগ ও মৌচাক এলাকায় পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অল্প সময়ের ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউরোপের বেলজিয়াম, সুইডেন ও লুক্সেমবার্গের কয়েক ডজন সুপারমার্কেটে সাইবার হামলার সন্দেহ করা হচ্ছে।
সুন্দরবনসংলগ্ন জনপদ ও নদীপথে আবারও সক্রিয় হয়ে উঠেছে বনদস্যুরা। অপহরণ, চাঁদাবাজি ও হামলার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন উপকূলীয় জেলে, বাওয়ালি ও মৎস্যজীবীরা।
সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার আট বছর পূর্ণ হয়েছে আজ। কিন্তু এই ঘোষণার পরও থামেনি বন ও জলদস্যুদের উত্পাত।
নাটোরের বাগাতিপাড়ায় লোকালয়ে শেয়ালের আক্রমণে নারীসহ ১১ জন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
আহতদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। একের পর এক শেয়ালের কামড়ের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রাজধানীর গুলিস্তানে একটি পার্কের দক্ষিণ-পূর্ব কোণে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তুটি পরীক্ষা করে খুললে এর ভেতরে পুরোনো কাপড়-চোপড় ও বিভিন্ন ধরনের পচা ফল পাওয়া যায় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
শিক্ষা সফর শেষে ফেরার পথে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দুষ্টুমি করে বলেছিলেন, তাদের বহন করা উড়োজাহাজে বোমা রয়েছে—১২ বছর বয়সী স্কুলছাত্রীর এই খবরে পুরো উড়োজাহাজে তৈরি হয়েছে আতঙ্ক। শুধু তাই নয়, এ ঘটনায় বিমানবন্দরে নিরাপত্তা সতর্কতাও জারি করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় নিউইয়র্ক অঙ্গরাজ্যে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
রাজধানীর বাংলামোটরের পেট্রোল পাম্প গলিতে সোহানকে মাথায় আঘাত ও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির ঘটনায় ফেরদৌস আহাম্মেদ সাইমনসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় সাইমনসহ চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকল কেডিওয়ারী এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধে আবারও ভয়াবহ ধস দেখা দিয়েছে।