গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।
আদা
বৃষ্টির জন্য দিনাজপুর সদরে ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। সোমবার সকাল ৮টার দিকে চেহেলগাজী মাজার সংলগ্ন ঈদগা মাঠে নামাজ আদায় করেন তারা। এতে ইমামতি করেন বড়ইল মাদরাসার অধ্যক্ষ (মুহতামিম) মাওলানা আব্দুল কাইয়ুম।
আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নজরদারি বাড়িয়েছেন স্থানীয় প্রশাসন। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, একাধিক চেকপোস্ট, তল্লাশি অভিযান, যানবাহন আটকসহ প্রতিটি ওয়ার্ডে মোবাইল টিম গঠন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রাকটিক্যাল ফি’র নামে অবৈধভাবে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
সিরাজগঞ্জ আদালতে একটি মামলায় ভুয়া জন্মসনদ দাখিলের বিষয়ে ব্যাখ্যা চাইতে বার বার চেয়ারম্যানকে তলব করার পরও আদালতে হাজির না হওয়ায় আনোয়ারুল ইসলাম নামে এক ইউপি চেয়ারম্যানকে ১০ টাকা জরিমানা ও অনাদায়ে একদিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
স্ত্রীর হক আদায় ও একইসঙ্গে মা-বাবার সন্তুষ্টির জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হয় একজন মুমিন পুরুষকে। কেননা মা-বাবাকে অসন্তুষ্ট রাখলে জাহান্নামে ঠিকানা করে নেওয়া হয়, অন্যদিকে মা-বাবার হক আদায় করতে গিয়ে স্ত্রীর ওপর অবিচার হলে কোরআন-সুন্নাহর নির্দেশ লঙ্ঘন করা হয়।
রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে একটি আটতলা ভবনের বেজমেন্টে আগুন লেগেছে। রবিবার (২৮ মে) দুপুর ১২টার সময় আদাবরের ১০ নম্বর রোডের বাসা-৭১২/১৭ বাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
এক মাস আগেও আদা ২০০ থেকে ২২০ টাকায় কেনা গেলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। হঠাৎ করে আদার দাম বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছে ভোক্তারা। রেকর্ড মূল্যে পণ্যটি বিক্রি হওয়ায় অস্বস্তিতে ক্রেতারা।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, গত এক মাসে ভূমিকর আদায় হয়েছে ৩২৬ কোটি টাকা। অনলাইনে ভূমিকর আদায়ের ব্যবস্থা নেওয়ায় এটা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
মাত্র এক মাসের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্য আদা ও পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গেছে। আগে থেকে বেশি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। নিত্যপণ্যের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন ক্রেতারা। গতকাল রাজধানীর বাজারঘুরে এমন চিত্র দেখা গেছে।