তালেবানের বিরুদ্ধে বেসামরিক বাসিন্দাদের লক্ষ্য করে গণহত্যা চালানোর অভিযোগ করেছে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দূতাবাস।
- লেবাননে কয়েক ডজন যোদ্ধাকে গণদাফন হিজবুল্লাহর
- * * * *
- ব্রেড চিকেন রোল তৈরির রেসিপি
- * * * *
- বাবা হারালেন টোটা রায়চৌধুরী
- * * * *
- আজ থেকে টিভি পর্দায় ‘গৃহযুদ্ধ’
- * * * *
- বিশ্বকাপের হাফটাইমে তারকাখচিত জমজমাট আয়োজন
- * * * *
আফগানিস্তান
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কান্দাহার বিমান বন্দরে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়েছে। একজন কর্মকর্তা রোববার এ কথা জানান।
তালেবানের দখল করা এলাকাগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করছে আফগানিস্তানের বাহিনী |তালেবানরা যেন শহর দখল করতে না পারে, সে লক্ষ্যে প্রায় পুরো দেশেই কারফিউ জারি করেছে আফগান সরকার।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির পদত্যাগ দাবি করেছে দেশটির সশস্ত্র সংগঠন তালেবান। তারা বলেছে, দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ঘানির পদত্যাগ অত্যাবশ্যক বিষয়।
অবশেষে প্রায় দুই দশক যুদ্ধের পর আফগানিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সৈন্যরা। যে তালেবানদের প্রতিহত করতে তারা দেশটিতে এসেছিল সেই তালেবানরাই এখন দ্রুতগতিতে বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে।
আফগানিস্তানের তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে (আইএস) তাদের শত্রু বলে অভিহিত করেছেন। তিনি মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেছেন, “ আইএস আমাদের শত্রু এবং সকল মুসলিম দেশ এই গোষ্ঠীর বিরোধী।” তালেবানের সঙ্গে এই জঙ্গি গোষ্ঠীর কোনো রকম সম্পর্ক নেই বলে জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন।
আফগানিস্তানের কান্দাহার শহরের ভারতীয় কনস্যুলেটে কর্মরত কূটনীতিকদের শনিবার যেভাবে রাতারাতি দিল্লিতে ফিরিয়ে আনতে হয়েছে তাতে ইঙ্গিত স্পষ্ট যে ওই দেশটিতে তাদের ভবিষ্যৎ নিয়ে দিল্লি কতটা উদ্বিগ্ন।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, দেশটির বিশেষ পুলিশ বাহিনী তালেবানের গোয়েন্দা প্রধানকে হত্যা করেছে। এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোররাতে লগার প্রদেশে তাকে হত্যা করা হয়।
আফগানিস্তানে গতরাত সোমাবার সংঘর্ষে ২৭১ জন তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়েছে- নানগারহার, ওয়ারদাক, খোস্ত, কান্দাহার, ফারাহ, হেরাত, বাগদিস, সারপুল, জুযজান, নিমরোজ, হেলমান্দ, বাদাখশান, কুন্দুজ, তাখার ও কাপিসা প্রদেশে বিমান ও স্থল অভিযানে ২৭১ জন তালেবান সদস্য নিহত ও ১৬২ জন আহত হয়েছে।
আফগানিস্তানে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর থেকেই দেশটিতে একের পর এক জেলা দখল করছে তালেবান। তালেবানের আক্রমনের মুখে সরকারি বাহিনী কোনভাবেই দাড়িতে পারছে না। এ নিয়ে তালেবান দাবি করছে দেশটির ৮৫ শতাংশ এলাকা নিজেদের দখলে নিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৯ জুলাই) রাশিয়ার রাজধানীয় মস্কোয় তালেবানের একটি প্রতিনিধি দল দেশটির সরকারের সঙ্গে বৈঠক করে।