প্রতিবেশী আফগানিস্তান থেকে চালানো গুলিতে অন্তত পাঁচ পাকিস্তানী সৈন্য নিহত হয়েছে। ইসলামাবাদ রোববার এ খবর জানায়।পাকিস্তানী তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।
আফগানিস্তা
আফগানিস্তানের ৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমের আশকাশামে শনিবার গ্রিনিচমান সময় ০৪:১৬:০১ টায় একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানায়।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে তিন ওয়ানডে আর দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানরা।
তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের উচ্চশিক্ষা বিষয়ক উপমন্ত্রী লুৎফুল্লাহ খায়েরখাওয়া বলেন, আগামী ১৫ দিনের মধ্যে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আফগানিস্তানের সকল বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাগদিস প্রদেশের ক্বাদিস জেলায় সোমবার ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার সময় এখনো আসেনি। তিনি গতকাল (শুক্রবার) রুশ সরকারি বার্তা সংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। ল্যাভরভের সাক্ষাৎকারটি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানি বলেছেন, ১৫ই অগাস্ট তার প্রাসাদের নিরাপত্তা বাহিনী যখন তাকে জানায় যে তারা প্রেসিডেন্ট বা কাবুলকে আর সুরক্ষা দিতে অপারগ, তার কয়েক মিনিটের মধ্যে আকস্মিকভাবেই তিনি দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন।
আফগানিস্তানের পারওয়ান প্রদেশে গাড়ি উল্টে কমপক্ষে পাঁচ তালেবান সদস্য নিহত হয়েছেন। রোববার এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে কাবুল থেকে প্রকাশিত তোলো নিউজের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।
বিশ্ব ব্যাংক শুক্রবার জানিয়েছে, আন্তর্জাতিক দাতারা আফগানিস্তানকে সহায়তায় ২৮ কোটি ডলার ছাড় দেয়ার ব্যাপারে সম্মত হয়েছে। এই শীত মৌসুমে দেশটির অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী চরম খাদ্য ঘাটতির মুখে পড়তে যাচ্ছে বারবার এমন সতর্ক বার্তা দেয়ার পর এ অর্থ ছাড়ের অনুমোদন দেয়া হলো।
আফগানিস্তানের সাবেক সরকারের পদস্থ কর্মকর্তা ও নেতাদের দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। অন্তর্বর্তী তালেবান সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মাদ আব্বাস স্তানাকজাই বলেছেন, সাবেক কর্মকর্তাদের দেশে ফিরতে কোনো বাধা নেই।