বাগাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ টুয়েলার বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে বিশেষ করে ইরাকে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর কোনা অভিপ্রায় আমেরিকার নেই। তিনি ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল-আ’রাজির সঙ্গে এক সাক্ষাতে একথা জানান বলে ইরাকি বার্তা সংস্থা ‘নাস নিউজ’ জানিয়েছে।
- পাহাড়ধসে তাসের ঘরের মতো গুঁড়িয়ে গেল গাড়ি, প্রাণ গেল চালকসহ ১৩ জনের
- * * * *
- দেশের মাটি থেকেই বিদায় নেবেন মেসি, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ
- * * * *
- নতুন অ্যাপ ইনস্টল করার আগে সাবধান: যেসব অনুমতি না ভেবে দেওয়া ঠিক নয়
- * * * *
- ঠান্ডা পানিও স্বপ্ন: ফ্রিজ না থাকায় গাজায় পচছে খাবার ও ওষুধ
- * * * *
- স্পেনে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি
- * * * *
আমেরিকা
বিশ্বব্যাপী চলমান উত্তেজনা বিশেষ করে আফগানিস্তানের চলমান সংঘর্ষ ও প্রাণহানির জন্য আমেরিকাকে দায়ী করেছে চীন। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ চিয়ান বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার ঘোষণা দেয়ার পর থেকে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নাজুক হতে শুরু করেছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে কিউবার দূতাবাসে হামলা হয়েছে। এই হামলার জন্য আমেরিকাকে দায়ী করেছে কিউবা। হাভানা বলেছে, লাতিন আমেরিকার এই দেশটির বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়ার জন্য মার্কিন সরকার লোকজনকে উৎসাহী করে তুলেছে।
আফগানিস্তানে একটি সর্বাত্মক যুদ্ধবিরতি ও সব পক্ষের অংশগ্রহণে একটি অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে সংলাপে বসতে আফগান সরকার ও তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা, ইউরোপ ও ব্রিটেন। আফগানিস্তানের ভবিষ্যত নিয়ে একটি চূড়ান্ত চুক্তির আগে আপৎকালীন সমাধান হিসেবে অন্তর্বর্তী সরকার নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে তারা।
কিউবার বিরুদ্ধে এবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সপ্তাহখানেক ধরে দেশটির কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে দমন-পীড়নের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন। একইসাথে আন্দোলনকারীদের প্রতি সমবেদনাও জানিয়েছে দেশটি।
একজনের স্বপ্নপূরণের উল্লাস। আনন্দের অশ্রু। অন্যজনের চোখেমুখে রাজ্যের হতাশা। না পাওয়ার হতাশা। দুজনই দুই দলের সেরা খেলোয়াড়। একজন আর্জেন্টিনার লিওনেল মেসি। আরেকজন ব্রাজিলের নেইমার। কোপা আমেরিকার ফাইনালে শেষ পর্যন্ত জয় হয়েছে মেসিরই।
দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধার করল আর্জেন্টিনা। মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা ২০২১-এ চ্যাম্পিয়ন হলো মেসিরা। আর এর মাধ্যমে প্রথম আন্তর্জাতিক ট্রফি জয় হলো লিওনেল মেসির।
ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকার ফাইনাল ম্যাচকে ঘিরে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় এক নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে।
ফাইনাল এমনিতেই রোমঞ্চকর, তারমধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ, নেইমার-মেসির শ্রেষ্ঠত্বের লড়াই। সবমিলিয়ে উত্তেজনা আর রোমাঞ্চের পারদ বেড়ে অসীম পর্যায়ে উঠেছে। কেবল লাতিন আমেরিকা নয়, উত্তেজনার পারদে ফুটছে পুরো ফুটবল বিশ্ব।