সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
আরব
সৌদি ফুটবল লীগে আল-নাসর ক্লাবের হয়ে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার নিষ্প্রভ পারফরর্মেন্সে প্রতিদ্বন্দ্বী আল-হিলালের বিপক্ষে ২-০ গোলে হেরেছে আল-নাসর। ম্যাচে মোটেও ভালো খেলেননি রোনালদো , উল্টো নানাভাবে বিতর্কে জড়িয়েছেন
সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ২৭ রমজান (শবে কদরে) এশা ও তারাবির নামাজ আদায় করেছেন প্রায় ২৫ লাখ মানুষ। সৌদি সংবাদমাধ্যম এসপিএ’র খবরে বলা হয়েছে, এদিন নামাজে অংশ নিতে পবিত্র এই দুই মসজিদে আগে থেকেই মুসল্লিরা উপস্থিত হয়েছেন।
প্রায় এক দশক পর গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গ্রুপ হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ায় আজ সোমবার সৌদি আরব যাচ্ছেন। ফিলিস্তিনি মিডিয়া সূত্র এ তথ্য জানিয়েছেন।
আলেম ও ইসলামী গবেষকদের বিশেষ সম্মান দিচ্ছে মধ্যপ্রাচ্যের ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুফতিসহ ধর্মীয় গবেষকদের দীর্ঘমেয়াদী গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।শনিবার এক বিবৃতিতে মিডিয়া অফিস এ তথ্য জানায়।
বিশ্বের সবচেয়ে ধনী টি২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করছে সৌদি আরব সরকার। পরিকল্পনাটি সফল হলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকেও (আইপিএল) ছাপিয়ে যাবে মধ্যপ্রাচ্যের এই দেশটি।
মধ্যপ্রাচ্যে গত কয়েক সপ্তাহের মধ্যে নাটকীয় এক ঘটনা ঘটে গেছে। সাত বছর আগে ভেঙে পড়া সম্পর্ক পুনঃস্থাপন করেছে অঞ্চলের সবচেয়ে দুই প্রভাবশালী বৈরী দেশ সৌদি আরব ও ইরান।
ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি যে চুক্তি হয়েছে তা বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনার জন্য ইরানের একটি প্রতিনিধিদল বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছে।
সম্প্রতি বরফ গলতে শুরু করেছে সৌদি আরব ও ইরান সম্পর্কের। এরইমধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের বেইজিংয়ে সাক্ষাৎও করেছেন।এবার ইরানের রাজধানী তেহরান সফরে গেছে সৌদি আরবের একটি প্রতিনিধি দল। আবারও কূটনৈতিক মিশন চালু করার পরিকল্পনা করছে দুই দেশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই দুই দেশের মধ্যে চলছে দফায় দফায় আলোচনা।
চীনের দূতিয়ালিতে সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন।