মার্কিন যুক্তরাষ্ট্রে আবার বন্দুকধারীদের হামলা হয়েছে। এবার আমেরিকার ক্যালিফোর্নিয়ার কিংসিটির একটি বাসভবনে বন্দুকধারীদের গুলিতে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত চারজন।
আহত ৩
বান্দরবানের রুমায় চান্দের গাড়ি উল্টে একজন নিহত ও তিনজন যাত্রী আহত হয়েছেন। নিহত লিংএ খুমি রুমা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্যতাই পাড়ার গ্রামের কু হই খুমি এর মেয়ে।
বান্দরবান-কেরানিহাট সড়কের ঢালু রাস্তায় নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক পর্যটকবাহী পিকনিক বাস উল্টে যায়। এ ঘটনায় একই পরিবারের ৩২ জন সদস্য আহত হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার আরও ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ গাজিপুর এলাকায় গরুর ফসল খাওয়া ও জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ২ ভাই ও এক বোন আহত হয়েছেন।
পটুয়াখালী মহাসড়কে কুয়াশায় না দেখতে পেয়ে পাশে দাঁড়িয়ে থাকা গ্রিন লাইন পরিবহনের একটি বাসে রাজিব পরিবহনের আরেকটি বাসের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে।
মুন্সিগঞ্জে সদরে নির্বাচন পরবর্তী সহিংসতায় অর্ধশত বাড়িঘরে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল সদর উপজেলার চরাঞ্চলের আধার ইউনিয়নের সোলারচর ও বকুলতলা গ্রামের এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ২ নারীসহ ৩ জন। স্বর্ণালঙ্কার নগদ টাকা ও গরু-ছাগল লুটে নেওয়ার অভিযোগ করেছেন ভোক্তভোগীরা।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে নৌকার মিছিলে আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেনের সমর্থকের গুলিতে যুবলীগ নেতাসহ তিনজন আহত হয়েছেন।
ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের ধাক্কায় ঝর্ণা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।
মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা চালিয়ে এক শিক্ষক ও নারীসহ তিনজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মঙ্গলবার তারামিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।