ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের দারুণ খ্যাতি আছে মারকুটে ব্যাটিং করার দক্ষতায়। সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। নিজের সেরা দিনে যে কোনো বোলারকেই তুলোধুনো করতে পারেন। বর্তমানে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলের এ মৌসুমে খুব একটা সুবিধা করতে পারছেন না।
ইংল্যান্ডে
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে সোমবার ইংল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দলের একাংশ। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘরের মাঠে গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টি ছাড়া বাকি ম্যাচগুলোয় ব্যাটে-বলে শাসন করা বাংলাদেশ এবার বিদেশ সফরে যাচ্ছে আইরিশদের বিপক্ষেই খেলতে।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সিলেটে অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তিন দিনের ক্যাম্প শেষ করে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছে টাইগাররা। অবশ্য ঢাকায় পৌঁছেই বিশ্রামের সুযোগ পাচ্ছেন না তারা। দুই বহরে বিভক্ত হয়ে ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দিচ্ছেন তামিম ইকবালরা।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে, বেজে উঠেছে টি-টোয়েন্টির দামামা। বৃহস্পতিবার (৯ মার্চ) শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে থ্রি লায়ন্সদের মুখোমুখী হবে টাইগাররা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।
মিরপুরের উইকেট ও চট্টগ্রামের উইকেটের আচরণগত ফারাক বিস্তর। মিরপুরের উইকেটে বল ধীরলয়ে আসে। লাটিমের মতো ঘুরে। স্ট্রোক খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না ব্যাটাররা।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। তাই সিরিজ জেতার আশা টিকিয়ে রাখতে টাইগারদের সামনে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই।
বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে। জস বাটলারের নেতৃত্বে দুই সংস্করণের জন্যই বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংকে টেস্টের কোচ হিসেবে পছন্দের তালিকায় রেখেছিলেন ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রবার্ট কি। কিন্তু বিশ্বজয়ী অধিনায়ক তাতে আগ্রহ দেখালেন না।
অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে আজ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১৪ রানে হেরেছে ইংল্যান্ড। চলতি বছর টেস্টে ইংল্যান্ডের এটি নবম হার।