অতিরিক্ত ইউরোপিয়ান পারফরম্যান্স স্পট (ইপিএস) নিশ্চিত করার কারণে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে প্রিমিয়ার লিগ থেকে অন্তত পাঁচটি দল অংশ নেবে।
ইংল্যান্ডে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে দিনের একমাত্র ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে ইংল্যান্ড। আর ইংলিশদের এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠার স্বপ্ন এখনও বেঁচে রইল পাকিস্তানের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫১ রানে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান তোলে ইংলিশরা। জবাবে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অবশেষে ইংল্যান্ডের দুই ক্রিকেটারকে ভিসা দিয়েছে ভারত সরকার। পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় যেসব ক্রিকেটারের ভিসা প্রক্রিয়া জটিলতায় পড়েছিল, তাদের মধ্যে সবার আগে ভিসা পেলেন রেহান আহমেদ ও আদিল রশিদ।
বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড শহরের একটি মসজিদ।
অ্যাশেজ সিরিজে ইতিমধ্যেই ৩-০ ব্যবধানে পিছিয়ে ইংল্যান্ড। এমন অবস্থায় মেলবোর্নে বক্সিং ডে টেস্ট তাদের জন্য যেন ‘ক্রিসমাস মিরাকল’-এর অপেক্ষা দলটির। অন্যদিকে অ্যাডিলেডে সিরিজ নিশ্চিত করে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার লক্ষ্য এখন একটাই লক্ষ্য, ইংল্যান্ডকে সম্পূর্ণ শূন্য হাতে দেশে পাঠানো।
ইংল্যান্ডে আগামী বছর রেলভাড়া বাড়ানো হবে না। ৩০ বছর পর এই প্রথম এমন ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।
থমাস টুখেলের ইংল্যান্ড যেভাবে বছর শুরু করেছিল, সেভাবেই শেষ করল। গত মাসেই বিশ্বকাপ নিশ্চিত করা থ্রি লায়নরা শতভাগ সাফল্য ধরে রেখে শেষ করলো ইউরোপিয়ান অঞ্চলের বাছাই।
বিধ্বংসী ঝড় ক্লাদিয়া কয়েক দিন ধরে পর্তুগাল, স্পেন ও ব্রিটেনে তাণ্ডব চালাচ্ছে। তীব্র ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতে ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এই ঝড় শনিবারের মধ্যে ব্রিটেন ও আয়ারল্যান্ডের কিছু অংশে পৌঁছে গেছে।
ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর ক্যামব্রিজের কাছে একটি ট্রেনে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় ৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।