প্রেসিডেন্ট পুতিন হুঁশিয়ার করেছেন এই বলে যে যারা ইউক্রেনে রুশ অভিযানের বিরোধিতা করছে, তারা যেন তার দেশের ওপর আরও নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতির অবনতি না ঘটায়। এক সরকারি সভায় ভাষণ দেয়ার সময় তিনি একথা বলেন।
ইউক্রে
জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রে আগুনের ঘটনায় পরমাণু বিশেষজ্ঞরা বলছেন, এটি আরেকটি ‘চেরনোবিল’ হবে না, কিন্তু তার পরও এর ঝুঁকি মারাত্মক।
এই বিদ্যুৎ কেন্দ্রটি ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ।রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দখল করে নিয়েছে।সে অঞ্চল থেকে ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন।
ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে রাশিয়া এবং ইউক্রেনের সৈন্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একটি ভবনে রাশিয়ার বোমা হামলায় সেখানে আগুন ধরে যায়।
নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খান জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধাপরাধের বিষয়ে অভিযুক্ত ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আইসিসির একটি দল।
রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করার এক সপ্তাহের মধ্যে ১০ লাখ ইউক্রেনীয় নাগরিক যুদ্ধ থেকে বাঁচতে দেশ ছেড়েছে।বুধবার রাতে জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এক টুইট বার্তায় এই তথ্য জানান।
রাশিয়ার বাহিনী ইউক্রেনের খারসন নগরীর দখল করে নিয়েছে। এক সপ্তাহ আগে মস্কো কিয়েভের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার পর এই প্রথম দেশটির কোন শহরের পতন ঘটলো। স্থানীয় কর্মকর্তার একথা নিশ্চিত করেছেন।
ইউক্রেনের সেনাবাহিনী ভারতীয় শিক্ষার্থীদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে বলে দাবি করেছে রাশিয়া।
যুদ্ধরত ইউক্রেনে প্রাণ গেল দ্বিতীয় ভারতীয় শিক্ষার্থীর। তার নাম চন্দন জিন্দাল (২২)। তিনি পাঞ্জাবের বারনালার বাসিন্দা। তিনি ইউক্রেনের ভিন্নিতসিয়ার ভিন্নিতসিয়া ন্যাশনাল পাইরোগভ মেমোরিয়াল মেডিক্যাল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন।