নাটোরের বাগাতিপাড়ায় পরকীয়া প্রেমের জেরে খুন হন ইজিবাইক চালক দিদারুল ইসলাম মাহফুজ (১৮)। তার মাথায় এলোপাতাড়ি হাতুড়ি দিয়ে আঘাতের পর মৃত ভেবে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় ঘটনার সাথে জড়িতরা।
ইজিবাইক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ইজিবাইকচালক জহুরুল ইসলাম হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
দিনাজপুরের বিরামপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও চারজন। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বিরামপুর-দিনাজপুর মহাসড়কের বিরামপুর পৌর শহরের ঘোড়াঘাট রেলঘুমটি সংলগ্ন রিভান্স গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মিনিট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
দিনাজপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
যশোরে বুলবুল হোসেনকে তার ইজিবাইক চুরির উদ্দেশ্যে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার কারার পর বুধবার (১২ জুলাই) জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বেলাল হোসাইন সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।
সিলেট-তামাবিল সড়কের দরবস্ত এলাকায় একটি বাস একটি ইজিবাইককে (ব্যাটারিচালিত রিকশা) চাপা দিলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। শুক্রবার রাত ১০টার দিকে দরবস্ত এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন বলে জানা গেছে।
গাজীপুরে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ইজিবাইকের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সিটি করপোরেশনের সদর থানাধীন আফারখোলা এলাকার মোহাম্মদ আলীর গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহতের নাম-সুজন (৩২)। তিনি কুড়িগ্রামের রৌমারী থানার হেলিপ্যাড এলাকার বাদশা মিয়ার ছেলে।
গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মিরাজ শেখ (৫৫) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন। আজ বুধবার (১২ এপ্রিল) সকাল পৌঁনে ৮ টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার লেভেল ক্রসিং-এ দুর্ঘটনা ঘটে।