নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপসচিব (জনবল ব্যবস্থাপনা) মো. সাবেদ-উর রহমান আর নেই।
রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।
ইন্তেকাল
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিতের বড় বোন আয়েশা মোজাক্কির আজ ভোরে সিলেটের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক স্থপতি মোবাশ্বের হোসেন ইন্তেকাল করেছেন। ইননালিললাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। রোববার রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি।
সাবেক মন্ত্রী ও সচিব এবং কুমিল্লা-৪, (দেবিদ্বার) আসনের সাবেক এমপি এবিএম গোলাম মোস্তফা আর নেই। শনিবার রাত সাড়ে ৯ টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮।
মিসরীয় মুসলিম ব্রাদারহুডের ভারপ্রাপ্ত নেতা ইব্রাহিম মুনির যুক্তরাজ্যে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
ব্রাদারহুড এক বিবৃতিতে জানিয়েছে, লন্ডনে শুক্রবার সকালে নিজের বাসায় তিনি ইন্তেকাল করেন। তিনি নির্বাসনে বসবাস করছিলেন।
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক বিচারপতি কাজী এবাদুল হক ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর শমরিতা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
পাবনা প্রেসক্লাব এবং পাবনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি স্বল্পভাষী মুহম্মদ মহিউদ্দিন (৭৮) আর নেই। শনিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫ টায় শহরের দিলালপুরের পাথরতলাস্থ বাসায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি----রাজিউন)। তার মৃত্যুতে পাবনা প্রেসক্লাব তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।
লেখক, অনুবাদক, প্রকাশক এবং মাসুদ রানা সিরিজের খ্যাত কাজী আনোয়ার হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সভাপতি,পাবনা জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু ইন্তেকাল করেছেন।