ইবিএম

ইভিএম হচ্ছে ভোট গ্রহণের সবচেয়ে নিরাপদ পদ্ধতি : সিইসি

ইভিএম হচ্ছে ভোট গ্রহণের সবচেয়ে নিরাপদ পদ্ধতি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন,ইভিএমে কোন ভূত-প্রেত নেই, ভোট গ্রহণে এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ পদ্ধতি।সিইসি আজ শনিবার দুপুরে সিলেট মহানগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আসন্ন সিসিক নির্বাচনকে সামনে রেখে মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশন আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।