ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী আগামী ৪ ফেব্রুয়ারী ২০২৩ অনুষ্ঠিত হবে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
- ভেদরগঞ্জে মাদকবিরোধী বার্তা নিয়ে ৬ কিমি ম্যারাথন
- * * * *
- চট্টগ্রামে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে সপ্তম জার্নালিজম ফেস্ট অনুষ্ঠিত
- * * * *
- রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২
- * * * *
- রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- * * * *
- শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
- * * * *
ইব
গাইাবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ফের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
আগামীকাল ৪ঠা জানুয়ারি জাতীয় সংসদের গাইবান্ধা-৫ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগ নেতাকর্মীদের বাঁধার মুখে নিয়োগ পরীক্ষা বন্ধের অভিযোগ উঠেছে। বুধবার (২১ ডিসেম্বর) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অফিস সহকারী কাম-কম্পিউটার টাইপিস্ট পদের নিয়োগের জন্য পূর্বনির্ধারিত সময় সকাল সাড়ে নয়টায় টাইপিং দক্ষতা পরীক্ষা শুরু করতে গেলে নেতাকর্মীদের বাঁধার মুখে পড়ে কর্তৃপক্ষ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি পাটের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। এতে দোকানসহ ১২টি বাড়িঘর ভস্মিভূত হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত।বুধবার বেলা ১১টার দিকে মহিমাগঞ্জ বাজারে আজাহার আলীর পাটের গুদামে আকস্মিক আগুন লাগে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকরা। আওয়ামীপন্থী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম প্যানেলের প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন সর্বোচ্চ ২১৮ ভোট পেয়ে সভাপতি ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার ১৪২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্রিকেট ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম ফয়সাল সভাপতি ও মার্কেটিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদ হাসান পাপন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
মহান স্বাধীনতা যুদ্ধে আত্মবিসর্জন দেওয়া বীর শহীদদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির উদ্যোগে ‘শহীদদের উদ্দেশ্যে খোলা চিঠি’ শীর্ষক প্রতিযোগিতায় এসব চিঠি লিখেন শিক্ষার্থীরা।
হ্যাকিংসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দেশের ব্যাংকিং খাতসহ বিভিন্ন খাতে সাইবার নিরাপত্তা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।সোমবার (১২ ডিসেম্বর) রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
নানা আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্রের ৭৫ বছর পূর্তি ও মানবাধিকার দিবস-২০২২ উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদভূক্ত ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পায়রা অবমুক্তকরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে বিভাগটি।