ইরাক

ইরাকের নতুন প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ

ইরাকের নতুন প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ

ইরাকের আইনপ্রণেতারা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে কুর্দিশ রাজনীতিবিদ আব্দুল লফিত রশিদকে নির্বাচিত করেছেন। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হওয়ার পাশাপাশি দীর্ঘ এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার সমাপ্তি ঘটল। পার্লামেন্ট সূত্র জানিয়েছে, আব্দুল লতিফ কুর্দ বারহাম সালেহ’র স্থলাভিষিক্ত হবে।

ইরানের হামলায় ইরাকে ১৩ কুর্দি বিদ্রোহী নিহত

ইরানের হামলায় ইরাকে ১৩ কুর্দি বিদ্রোহী নিহত

ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়েছে ইরান। এতে ১৩ জন নিহত ও কয়েকজন আহত হয়েছে।ইরাকের কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।বুধবার কয়া অঞ্চলে এ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। কয়া ইরবিল থেকে ৬০ কিলোমিটার (৩৫ মাইল) পশ্চিমে অবস্থিত।

ইরাকের কুর্দি বিদ্রোহীদের ওপর ইরানের বিপ্লবী বাহিনীর হামলা

ইরাকের কুর্দি বিদ্রোহীদের ওপর ইরানের বিপ্লবী বাহিনীর হামলা

ইরাকের উত্তর সীমান্তবর্তী কুর্দি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

ইরাকে পার্লামেন্ট ভবন বিক্ষোভকারীদের দখলে

ইরাকে পার্লামেন্ট ভবন বিক্ষোভকারীদের দখলে

মোকতাদা আল-সদর হলেন শিয়া ধর্মীয় নেতা। তার হাজার হাজার সমর্থক পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছেন। তাদের প্রধান আপত্তি হলো মোহাম্মেদ আল-সুদানীকে প্রধানমন্ত্রী করা নিয়ে। 

তিন বছর বন্ধ থাকার পর আবার চালু হয়েছে ইরাকের জাতীয় জাদুঘর

তিন বছর বন্ধ থাকার পর আবার চালু হয়েছে ইরাকের জাতীয় জাদুঘর

কোভিড-১৯ মহামারী ও রাজনৈতিক অস্থিরতার কারণে তিন বছর বন্ধ থাকার পর সোমবার ইরাকের জাতীয় জাদুঘর দর্শনার্থীদের জন্য আবার খুলে দেওয়া হয়েছে।

ইরাক যুদ্ধকে 'অবৈধ' বলা দলিল পুড়িয়ে ফেলতে বলেছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর

ইরাক যুদ্ধকে 'অবৈধ' বলা দলিল পুড়িয়ে ফেলতে বলেছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর

ইরাকের বিরুদ্ধে যুদ্ধে যাওয়া আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ বলে তৎকালীন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর কাছে যে আইনি পরামর্শ পাঠানো হয়েছিল, সেটি তাকে পুড়িয়ে ফেলতে বলা হয়েছিল টনি ব্লেয়ারের দফতর থেকে।

ইরাকের বসরায় বোমা হামলা, নিহত ৭

ইরাকের বসরায় বোমা হামলা, নিহত ৭

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরে বোমা হামলায় অন্তত সাতজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে।মঙ্গলবার বিস্ফোরকভর্তি এক মোটরসাইকেলে করে শহরের আল-সামুদ চৌরাস্তায় আল-জুমহরি হাসপাতালের বিপরীতে এই হামলা চালানো হয় বলে ইরাকি সরকারি কর্তৃপক্ষের সূত্রে জানা যায়।

ইরাকি প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

ইরাকি প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমিকে হত্যার চেষ্টা করা হয়েছে। রোববার রাজধানী বাগদাদে তার বাসভবনে বিস্ফোরক ভর্তি একটি ড্রোন হামলার মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হয়।

ইরাকে আইএস হামলায় নিহত ১১

ইরাকে আইএস হামলায় নিহত ১১

ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের একটি গ্রামে আইস জঙ্গি হামলায় এক নারীসহ ১১ জন নিহত হয়েছে।  এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে বর্তাসংস্থা রয়টার্স।