ইরাকে সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে দেশটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করে বলা হয়েছে, নির্বাচন সংক্রান্ত সব অভিযোগ নিরপেক্ষভাবে বিবেচনা করা হয়েছে।
- পাকিস্তানে সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক
- * * * *
- ডেটা সেন্টার নির্মাণে বাড়ছে বাধা, চাপে ইলন মাস্কের পরিকল্পনা
- * * * *
- রাগ নিয়ন্ত্রণে যে ৫ পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)
- * * * *
- কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?
- * * * *
- অসুস্থ ব্যক্তিকে সাহায্য করার জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে?
- * * * *
ইরাক
ইরাকের পার্লামেন্টারি নির্বাচনে শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সদরের দল সবচেয়ে বেশি আসন পেতে চলেছে। প্রাথমিক ফলাফল তার দলের আসন সংখ্যা বাড়ার আভাস পাওয়া গেছে। আর সাবেক প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি দৃশ্যত শিয়া দলগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
ইরাকের বাগদাদ, মসুল, আল-আনবার, বাবেল, সালাহউদ্দিন ও দিয়ালা এলাকার ৩০০ নেতা ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের আহ্বান জানিয়েছেন।
ইরাকের একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ফের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তানের রাজধানী এরবিলের ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটেছে বলে রয়টার্সের খবরে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইরাকে মার্কিন বাহিনী এ বছরের শেষ নাগাদ তাদের লড়াই এর মিশন শেষ করবে, তবে এরপরও তারা সেখানে ইরাকের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে যাবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের শেষ নাগাদ ইরাকে ‘যুদ্ধের দায়িত্ব সমাপ্ত’ করার ঘোষণা দিয়েছেন। ওয়াশিংটন সফররত ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমির সঙ্গে সাক্ষাতে সোমবার হোয়াইট হাউজে এ ঘোষণা দিয়েছে তিনি।
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন সেনাদের তার দেশে প্রয়োজন নেই। তবে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে আনুষ্ঠানিক সময়সীমা ঘোষণা হবে চলতি সপ্তাহে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের ফলাফলের পর।
ইরাক থেকে চলতি বছরের শেষ নাগাদ সব মার্কিন সেনা প্রত্যাহার করার লক্ষ্যে দু’দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সেদেশের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরাক থেকে ২০২১ সালের শেষের দিকে মার্কিন সেনা প্রত্যাহার করার লক্ষ্যে দু’দেশের কর্মকর্তারা একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা করছেন।
ইরাকের রাজধানী বাগদাদে একটি জনাকীর্ণ বাজারে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অন্তত ৬০ জন।
ইরাকের একটি হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আল হুসেইন হাসপাতালে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।