গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া দেশজুড়ে বিক্ষোভে এখন পর্যন্ত ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। ইরানের সরকারি গণমাধ্যম বুধবার এই তথ্য জানিয়েছেন। মানবাধিকারকর্মীদের অভিযোগ, এসব বিক্ষোভ দমন করতে গিয়ে নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী দমন অভিযান চালিয়েছে।
ইরানের
ইরানে ২৬ বছর বয়সী তরুণ এরফান সোলতানিকে বুধবার যে কোনো সময় মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার গ্রেপ্তারের পর দ্রুত বিচার, দোষী সাব্যস্ত ও সাজা ঘোষণার মাধ্যমে তাকে মৃত্যুদন্ডের সাজা দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।
ইরানের চলমান বিক্ষোভকে 'অভ্যুত্থান' হিসেবে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি দেশজুড়ে টানা দুই সপ্তাহের সহিংস বিক্ষোভের মধ্যে দেশের দুর্বল অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, তার সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত এবং চলমান অর্থনৈতিক সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে।
রাশিয়ার একটি উৎক্ষেপণযান ব্যবহার করে দেশীয়ভাবে নির্মিত তিনটি রিমোট সেন্সিং স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে ইরান।
বায়ো-ক্যাপসুলের একটি উন্নত সংস্করণ ডিজাইন ও নির্মাণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে ইরান।
কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের অপরিশোধিত তেল রপ্তানির নতুন মাইলফলক ছুঁয়েছে।
ইরানের চাবাহার বন্দরে নিষেধাজ্ঞার ক্ষেত্রে ৬ মাস ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বন্দরে ভারতের বেশ বড় বিনিয়োগ রয়েছে। এছাড়া বন্দরের একটি অংশ পরিচালনা করে নয়াদিল্লি।
ইরানের সশস্ত্র বাহিনী স্থল, আকাশ কিংবা সমুদ্র—যেকোনো দিক থেকে আসা হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর উপপ্রধান ও চিফ অব স্টাফ অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি।
ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরাক।