ইরান

ইরান চুক্তি করতে চায়, দাবি ট্রাম্পের

ইরান চুক্তি করতে চায়, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ইরান আগ্রহী, তবে কীভাবে সেই চুক্তি করতে হবে, তা দেশটির জানা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ইরানের সাত শর্তের কয়েকটি মেনেছে যুক্তরাষ্ট্র : রেজায়ি

ইরানের সাত শর্তের কয়েকটি মেনেছে যুক্তরাষ্ট্র : রেজায়ি

হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া সাতটি শর্তের কয়েকটি যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসিন রেজায়ি। তবে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের জবাবে সন্তুষ্ট নয় তেহরান।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ওয়াশিংটনের জবাবকে ‘অপর্যাপ্ত’ মনে করছে ইরান।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সাতটি শর্তের কয়েকটি মেনে নিয়েছে। তবে তাদের জবাব যথেষ্ট নয়। ইরানের কূটনীতিতে পরিবর্তন এসেছে।

সাত শর্ত পূরণ ছাড়া হরমুজ খুলবে না ইরান, আলোচনাতেও বসবে না

সাত শর্ত পূরণ ছাড়া হরমুজ খুলবে না ইরান, আলোচনাতেও বসবে না

হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের জবাবকে ‘অপর্যাপ্ত’ বলেছে ইরান। দেশটি জানিয়েছে, তারা এখন আর ওয়াশিংটনকে উত্তর দেওয়ার প্রক্রিয়ায় নেই। আগে যেসব বিষয় অস্পষ্ট রয়েছে, সেগুলো যুক্তরাষ্ট্রকেই পরিষ্কার করতে হবে।

হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিল ইরান

হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিল ইরান

হিজবুল্লাহর কাছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাঠিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক অভিযানে বাস্তুচ্যুত ও ক্ষতিগ্রস্ত লেবাননের নাগরিকদের সহায়তায় এ অর্থ পাঠানো হয়।

‘কূটনীতির মাধ্যমেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে চায় ইরান’

‘কূটনীতির মাধ্যমেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে চায় ইরান’

জাতীয় স্বার্থ সুরক্ষায় কূটনীতির ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান যেমন নিজের আত্মরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ, তেমনি দেশের স্বার্থ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে কূটনীতির পথ ব্যবহারে তারা বেশ আন্তরিক। 

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

ইউক্রেনের হামলার কারণে রাশিয়ায় তীব্র জ্বালানি সংকট দেখা দেওয়ায় মধ্য এশিয়ার দেশগুলোতে তেল রপ্তানির এক নতুন সুযোগ তৈরি হয়েছে ইরানের জন্য। মার্কিন অবরোধের মুখে দীর্ঘদিন ধরে তেল রপ্তানিতে সমস্যায় থাকা তেহরান এই সুযোগ কাজে লাগিয়ে মধ্য এশিয়ায় নিজেদের বাজার ধরতে শুরু করেছে।