যশোরের বেনাপোল পোর্ট থানার্ধীন বারোপোতা বাজারে রাস্তার উপর অভিযান চালিয়ে ৩৫৮ পিস ইয়াবা সহ বাইজিদ ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
- রেললাইনে আগুন দেওয়ার সময় ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরল ছাত্রদল
- * * * *
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
ইয়াবা
চট্টগ্রামের পটিয়া থেকে ৭ হাজার ৭শ ৯৫ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। শনিবার (১২ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়।
কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলীয় সাবরাং কাটাবুনিয়া এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে দুই লাখ ৮০ হাজার ইয়াবাসহ সাত মিয়ানমার নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। আটকরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের বাইল্যাখালী এলাকা থেকে দেড় লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। আটক মো. মিজান কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ‘সি’ ব্লকের মো. আমিনের ছেলে।
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে বিজিবির টহল দলের সঙ্গে কথিত গোলাগুলিতে একজন নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ২লাখ ১০হাজার পিস ইয়াবা এবং অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে বিজিজির পক্ষ থেকে দবি করা হয়েছে।
রাজধানীতে পুলিশের এক এএসআইসহ দু’জনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে দুই লাখ ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ির উপজেলার রেজুআমতলী আম বাগান থেকে তাদেরকে আটক করা হয়।
কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে দুই লাখ ৩৮ হাজার পিস ইয়াবাসহ তিন ইয়াবা কারবারিকে আটক করেছে বিজিবি। সোমবার (১২অক্টোবার) রাতে ও আজ মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার রিজিয়নের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর বালুখালী ও রেজুপাড়া বিওপি এবং রেজুখাল যৌথ চেকপোস্টে এই অভিযান পরিচালনা করে।
নরসিংদীতে ৩৫০০ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার কালাই গোবিন্দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পেট কেটে ইয়াবা বের করা হলো। পরে অসুস্থ হয়ে মারা গেলেন ইয়াবা বহনকারী ব্যক্তি। পুলিশের চোখ ফাঁকি দিয়ে টেকনাফ থেকে ইয়াবা পাবনা আনার জন্য গিলে ফেলেন ১৫৫০ পিস ইয়াবা।