উক্রেন

৩৫০০ রুশ সেনাকে হত্যার দাবি ইউক্রেনের

৩৫০০ রুশ সেনাকে হত্যার দাবি ইউক্রেনের

রাশিয়ার সাড়ে তিন হাজার সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী। এছাড়া আরো দু’শ’ রুশ সেনাকে বন্দী করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা করছে রাশিয়া

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা করছে রাশিয়া

চারদিক থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ক্ষেত্রে সকল ধরনের উপায় অবলম্বন করেছে রাশিয়া। স্থল, সমুদ্র ও আকাশ পথে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা করছে রাশিয়া। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম।

কিয়েভে তুমুল লড়াই চলছে

কিয়েভে তুমুল লড়াই চলছে

ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। সেইসাথে দক্ষিণ, পূর্ব এবং উত্তরের প্রধান ইউক্রেনীয় শহরগুলির চারপাশে যুদ্ধ চলছে।

ইউক্রেন থেকে পালানোর মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান জেলেনস্কির

ইউক্রেন থেকে পালানোর মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান জেলেনস্কির

ইউক্রেন থেকে পালানোর বিষয়ে মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন গণমাধ্যমগুলো এমন সংবাদ প্রকাশ করেছে।

ইউক্রেন প্রশ্নে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে রাশিয়ার ভেটো

ইউক্রেন প্রশ্নে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে রাশিয়ার ভেটো

ইউক্রেনে মস্কোর আগ্রাসন প্রশ্নে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের বিরুদ্ধে ভেটো প্রদান করেছে রাশিয়া। আর চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত ভোটদানে বিরত থেকেছে। নিরাপত্তা পরিষদের বাকি ১১ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলো রাশিয়াকে একঘরে করার জন্য এই প্রস্তাব এনেছিল। প্রস্তাবটি এখন ১৯৩ সদস্যবিশিষ্ট জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে যাবে।

আলোচনায় রাজি রাশিয়া ও ইউক্রেন

আলোচনায় রাজি রাশিয়া ও ইউক্রেন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার দ্বিতীয় দিনেই ইঙ্গিত সংঘাত শেষের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দু’পক্ষই আলোচনায় বসতে রাজি হয়েছে বলে বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

রাশিয়ার হামলায় ইউক্রেনে ৫৭ বেসামরিকসহ ১৯৪ জন নিহত

রাশিয়ার হামলায় ইউক্রেনে ৫৭ বেসামরিকসহ ১৯৪ জন নিহত

ব্রিটেনের সামরিক বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হেপি দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের জনপ্রতিনিধিদের বলেছেন, রাশিয়ার হামলায় ইউক্রেনে ৫৭ বেসামরিকসহ ১৯৪ জন নিহত হয়েছেন। এ সময় রাশিয়ার ৪৫০ সেনা নিহত হয়।

কিয়েভ দখল নিয়ে যা বলছে ইউক্রেনের গোয়েন্দা সূত্র

কিয়েভ দখল নিয়ে যা বলছে ইউক্রেনের গোয়েন্দা সূত্র

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক অ্যান্তন হেরাসচেঙ্কো বলেছেন, উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিম দিক থেকে ট্যাঙ্ক বহর নিয়ে রাজধানী কিয়েভ দখলের জন্য এগিয়ে আসছে রাশিয়া।