দ্বীপ ভূখণ্ড তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পের জেরে রাজধানী তাইপেইয়ের ভবনগুলো কাঁপলেও এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
- বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনায় ব্যাংক গ্যারান্টির সুযোগ
- * * * *
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
- * * * *
উপকূল
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। উত্তাল রয়েছে পটুয়াখালীর উপকূলীয় বঙ্গোপসাগর।
সাতক্ষীরার শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরের মানুষের জন্য জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে।
নেদারল্যান্ডসের সমুদ্রসীমায় একটি গাড়িবাহী জাহাজে আগুন লেগে একজন ক্রু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক জন ক্রু। জাহাজটিতে প্রায় ৩ হাজার বৈদ্যুতিক গাড়ি রয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
তাইওয়ানের উপকূলীয় এলাকায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাইওয়ানের স্থানীয় সময় রবিবার ভোররাত ৩টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। খবর রয়টার্সের।
গ্রিসের দক্ষিণ উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনের দাঁড়িয়েছে। গতকাল বুধবার এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে আরও প্রায় ১০০ জনকে।
গ্রিক উপকূলে উদ্বাস্তু ও অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে গেলে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো শতাধিক লোককে উদ্ধার করা হয়েছে। নৌকার আরোহীদের বেশির ভাগই মিসর, সিরিয়া ও পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।
পাকিস্তান-ভারত উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়। এটি ‘অতি মারাত্মক’ থেকে দুর্বল হয়ে এখন ফের ‘অতিপ্রবল’ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।
ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য গুজরাট, মহারাষ্ট্র, গোয়া ও অন্যান্য উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরব সাগরের এই ঘূর্ণিঝড় তীব্রতর হবে বলে আবহাওয়াবিদরা হুঁশিয়ারি দিলে এই সতর্কতা জারি করা হয়।
ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসায় উপকূলীয় এলাকার সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানান।