পিরোজপুর ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে পিরোজপুর জেলার কাউখালী ও নেছারাবাদ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
উপজেলা নির্বাচন
কৈর উপজেলা পরিষদের নির্বাচনের সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।
দ্বিতীয় ধাপে ১৫৭ উপজেলায় ভোটগ্রহণ আগামীকাল মঙ্গলবার (২১ মে)। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা এ ভোটগ্রহণ চলবে। চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন হবে এসব উপজেলায়।
উপজেলা নির্বাচন সম্পূর্ণ ভুয়া ও জালিয়াতির নির্বাচন উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই নির্বাচনে জনগণের কোনো ভূমিকা নেই। এ নির্বাচন জনগণের সাথে প্রতারণা করার নির্বাচন।’
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে অংশ নেওয়া তৃণমূলের ৪৫ জন নেতাকে শোকজ করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ৪৮ ঘণ্টার মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বাগেরহাটের কচুয়া ও রামপাল উপজেলায় ভোটগ্রহণ হয়েছে বুধবার (৮ মে)। ভোট গণনা শেষে কচুয়া উপজেলার চেয়ারম্যান পদে রাঢ়িপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবুকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আর রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন।
ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের সদ্য সমাপ্ত নির্বাচনে বিভিন্ন অপরাধে ২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা।বুধবার (৮ মে) এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।
আওয়ামী লীগের প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ উপজেলা নির্বাচন প্রত্যাখান করেছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মানবজাতি স্বৈরাচারের দুঃশাসনে বেশিদিন লুকিয়ে থাকতে ও নীরব থাকতে পারে না।
উপজেলা নির্বাচন উপলক্ষে আগামীকাল বুধবার বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট উপলক্ষে ১৫০ উপজেলায় তিন দিনের জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সংস্থাটির নির্দেশনায় প্রজ্ঞাপনও জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।