উপজেলা নির্বাচন

উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির

উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির

আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার (১৫ এপ্রিল) রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন ও ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ২ জনসহ ১৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা নির্বাচনের তফশিল ঘোষণা

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা নির্বাচনের তফশিল ঘোষণা

দ্বিতীয় ধাপে দেশের ১৬১টি উপজেলা পরিষদের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ মে এসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে।আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে এ নির্বাচনের তফশিল চূড়ান্ত করা হয়।

উপজেলা নির্বাচনে আপিল নিষ্পত্তি করবেন ডিসিরা

উপজেলা নির্বাচনে আপিল নিষ্পত্তি করবেন ডিসিরা

ষষ্ঠ উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসাররা। এ নির্বাচনে জেলা প্রশাসককে আপিল কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে যাচাই-বাছাইয়ে বাদ-পড়া প্রার্থীদের ডিসিদের কাছে আবেদন করতে হবে।

উপজেলা নির্বাচনে প্রথমধাপের তফসিল আজ

উপজেলা নির্বাচনে প্রথমধাপের তফসিল আজ

স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিল নির্ধারণ করতে আজ বৃহস্পতিবার সভায় বসতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। 

উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে সই লাগবে না ভোটারের, বাড়ল জামানত

উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে সই লাগবে না ভোটারের, বাড়ল জামানত

নির্বাচন কমিশন (ইসি) আগামী মে মাসে হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধিমালায় কিছু সংশোধন এনেছে। একই সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক সইসহ তালিকা জমা দেওয়ার বিধানও বাদ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচনের প্রচারণায় সিরাজগঞ্জে চিত্রনায়ক ওমর সানী

উপজেলা নির্বাচনের প্রচারণায় সিরাজগঞ্জে চিত্রনায়ক ওমর সানী

আসন্ন শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুমি খাতুন প্রিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা চালালেন চিত্রনায়ক ওমর সানী। 

উপজেলা নির্বাচনের পোস্টারে মাশরাফির ছবি না দেওয়ার অনুরোধ

উপজেলা নির্বাচনের পোস্টারে মাশরাফির ছবি না দেওয়ার অনুরোধ

 জাতীয় সংসদের হুইপ, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় তাঁর ছবি ব্যবহার না করার জন্য অনুরোধ করেছেন। 

উপজেলা নির্বাচনও বয়কট করতে পারে বিএনপি

উপজেলা নির্বাচনও বয়কট করতে পারে বিএনপি

উপজেলা নির্বাচনও বয়কট করতে পারে বিএনপি। আসন্ন উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিএনপি যাবে কি না জানতে চাইলে গতকাল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমনই ঈঙ্গিত দিয়েছেন।