গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে জাল ভোট ও ভোটারদের কেন্দ্র থেকে বের দেয়ার অভিযোগে আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টিসহ চার প্রার্থী একসাথে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
উপনির্বাচন
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) উপনির্বাচনে অনিয়মের অভিযোগে ৪৩ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে কর্তৃপক্ষ।
বিরোধীরা ৫, বিজেপি ০। ভারতে ৫ কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল গেরুয়া শিবিরকে বেশ ভালোমতোই ধাক্কা দিল। ৪ বিধানসভা এবং ১টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে খাতা পর্যন্ত খুলতে পারল না বিজেপি বা তাদের জোটসঙ্গীরা।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর পার্লামেন্ট থেকে পিটিআই এমপিদের গণপদত্যাগের শঙ্কা প্রবল হয়ে উঠেছে।
ভারতের পশ্চিমবঙ্গে কয়েক মাস আগেই দিনহাটায় বিধানসভা নির্বাচনে বিজেপি-র কাছে হেরে গেছিল তৃণমূল। সেই কেন্দ্রের উপনির্বাচনে আগেরবার হেরে যাওয়া প্রার্থী উদয়ন গুহ জিতেছেন এক লাখ ৬৩ হাজার পাঁচ ভোটে। গোসাবায় তৃণমূল জিতেছে এক লাখ ৪১ হাজারেরও বেশি ভোটে। গতবার শান্তিপুর জিতেছিল বিজেপি।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ ধরে রাখার জন্য সাংবিধানিক বাধ্যবাধকতার উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজ্যটির দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন থেকে উপনির্বাচনে লড়ছেন তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ নেত্রী।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ভবানীপুর আসনে উপনির্বাচন কাল বৃহস্পতিবার। এই আসন থেকে উপনির্বাচনে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুরের উপনির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর হবে ভোটগ্রহণ। ফল ঘোষণা অক্টোবরের ৩ তারিখ ।
সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় সিলেট-৩ আসনের উপনির্বাচন আগামী ১০ আগস্টের পর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই তারিখের মধ্যে সুবিধাজনক সময়ে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে বলা হয়েছে।