সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা আফছারুল আমীনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচন আগামী ৩০শে জুলাই অনুষ্ঠিত হবে।
উপনির্বাচন
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে এখন পর্যন্ত ১২ মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া ৯টি পৌরসভার মেয়র পদে ৬৫ জন এবং ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৮৬ জন মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নোমান আল মাহমুদ। ১৯০ কেন্দ্রে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুস সামাদ (মোমবাতি) পেয়েছেন ৫ হাজার ৮৭ ভোট।
আসন্ন চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনে ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)
সংসদ সদস্য মোছলেম উদ্দিনের মৃত্যুতে চট্টগ্রামের ৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) উপনির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে একটি কেন্দ্রে দুই পক্ষের ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রের মাঠ থেকে একটি ককটেল উদ্ধার করা হয়।
বিএনপি দলীয় এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে। আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২।
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা ৬ প্রার্থীর মধ্যে ঋণ খেলাপির জামিনদার থাকায় গোপাল চন্দ্র রায় নামে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই কমিটি তার মনোনয়নপত্র বাতিল করেন।
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপন। তিনি পেয়েছেন ৭৮ হাজার ২৮৫ ভোট।
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে কোনো ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা না থাকায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।