ঝিনাইদহের মহেশপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন।বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।
একজন নিহত
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় সুরুজ আলী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে উপজেলার ইমাদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
সুনামগঞ্জের দিরাইয়ে সরকারি খাস জায়গা দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি ওই গ্রামের পারুল মিয়া (৫০)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
শরীয়তপুরের চরকুমারীয়া ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় মো. ফারুক (৪৫ ) নামে এক স্বেচ্ছাসেবক লীগের নেতা নিহত হয়েছেন। নিহত ফারুক চরকুমারীয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে রাসেল আহমদ (৩৫) নামের এক গাড়ি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
কুড়িগ্রামের উলিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম মক্তব আলী (৪৭)। তিনি উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের মনছর আলীর ছেলে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষে শরীফ উদ্দিন (২৮) নামে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া মেলা বাজারে।
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তা হাসানুজ্জামান (৪৫) নিহত হয়েছে। সোমবার ভোরে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসানুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। তিনি সাতক্ষীরায় একটি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ছুরিকাঘাতে লাল খা সারোয়ার (২৫) নামে এক মোটরসাইকেল মিস্ত্রী নিহত হয়েছে। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া শ্মশান রোড়ে কুমার বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
গাইবান্ধার সুন্দরগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আজহার আলী (৬২) নামের এক পথচারীর নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর-গাইবান্ধা সড়কের মাঠেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।