লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আব্দুর রহিম (২৫) নামে একজন নিহত হয়েছেন।
একজন নিহত
লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আব্দুর রহিম (২৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক রুবেল ও শ্রমিক সাগর গুরুতর আহত হয়েছেন। আহত সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ে এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (০৮ মার্চ) বিকালে সদর উপজেলার ২৯ মাইল এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে৷
বান্দরবানের রুমায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আমেরিকান ফুটবলের সুপার বোল শিরোপা বিজয়ী দল ক্যান্সাস সিটি চিফসের বিজয় মিছিলে গুলিতে একজন নিহত হয়েছেন।
বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহতের পরিচয় জানা গেছে। তিনি হলেন শরণখোলা উপজেলার মাতৃভাষা কলেজের করনিক মো.রেজাউল ইসলাম নান্নু ফরাজি (৫৭)।
দিনাজপুরের খানসামা উপজেলায় দুটি ব্যাটারি চালিত রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফরিদুল ইসলাম (৩৮) নামে এক চালক নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে খানসামা-মনাগঞ্জ সড়কের আলোকঝাড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া মোড় নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটেছে।
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক কর্মী নিহত হয়েছেন। বুধবার সকালে কারখানায় যাওয়ার পথে ঢাকা বাইপাস সড়কের ভোগড়া মোড়ে মহাসড়ক পার হওয়ার সময় ওই নারী ট্রাকের চাপায় নিহত হন।
মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল খালেক মুসল্লি (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি মসজিদের মোয়াজ্জিন ছিলেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকাল পৌনে ৪টায় মাগুরা-ঝিনাইদহ সড়কের হাটগোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ইউক্রেনের রাজধানীতে ‘ব্যাপক’ রাশিয়ান ড্রোন হামলার পর কিয়েভে একজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। শহরের মেয়র ভিটালি ক্লিটসকো রোববার এ কথা বলেছেন।