গত এপ্রিলে অনূর্ধ্ব–১৭ কোপা আমেরিকা দিয়ে আলোচনায় আসেন আর্জেন্টিনার তরুণ ফুটবলার ক্লদিও এচেভেরি। লিওনেল মেসির সঙ্গে খেলার ধরণে অনেকটা মিল থাকায়, নতুন মেসি হিসেবে পরিচিত এই তরুণ তুর্কি।
এচেভেরি
আর্জেন্টিনা যুবদলের প্রতিনিধিত্ব করেছেন লিওনেল মেসিও। যুব বিশ্বকাপের শিরোপাও আছে খুদে জাদুকরের। বয়সভিত্তিক দলে খেলে পরবর্তী সময়ে বিশ্বফুটবলে আলো ছড়িয়েছেন কার্লোস তেভেজ, হাভিয়ের মাসচেরানো ও পাবলো সাবালেতার মতো তারকারাও।