কক্সবাজার শহরের এক আবাসিক হোটেল থেকে সাইফ উদ্দিন (৪২) নামের এক আওয়ামী লীগ নেতার হাত-পা বাঁধা অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
- পাবনায় পুলিশের ওপর হামলার অভিযোগ নিষিদ্ধ আ’লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে
- * * * *
- মিথ্যা মামলার দায়ে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের
- * * * *
- গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন
- * * * *
- সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি আবেদুর রহমান সিকদার
- * * * *
- আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের নবীন বরণ ও সংবর্ধনা
- * * * *
কক্সবাজার
বাংলাদেশে জনপ্রিয় পর্যটন শহর কক্সবাজার পর্যন্ত নির্মাণাধীন রেলপথ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। রেলপথে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া আশায় থাকা অনেকেই নতুন রেললাইনের ভগ্নদশা দেখে হতাশ ও ক্ষুব্ধ হয়েছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় কক্সবাজারের ছয়টি মামলা হয়েছে।
কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নে পাহাড়ধসে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নের পূর্বলারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাহাড়ি ঢল ও বন্যায় পটিয়া-চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্থানে রেললাইন ভেঙে নিচ দিয়ে পানি চলাচল করছে। আবার কোথাও রেললাইনের পাথর সরে গেছে, সেতু ধসে গেছে।
কক্সবাজারে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময় পানিবন্দি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৫০৩ জন। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৫ লাখ টাকা।
বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠাসহ জামিন দেওয়ার ঘটনায় আলোচিত কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলকে বদলি করা হয়েছে। তাকে কক্সবাজার থেকে বদলি করে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে।
বৃষ্টিপাত কমে যাওয়ায় বান্দরবানের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। সড়কের ওপর থেকে পানি নেমে যাওয়ায় বান্দরবানের সাথে চট্টগ্রাম ও কক্সবাজারের সড়ক যোগাযোগ চালু হয়েছে। তবে বাস চলাচল এখনো বন্ধ রয়েছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যার পানি নেমে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।বৃহস্পতিবার (১০ আগস্ট) দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল থেকে যান চলাচল শুরু হয়।
কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাইলকে হাইকোর্টের আরেক বেঞ্চে তলব করা হয়েছে। দুই আসামিকে শুনানি ছাড়াই জামিন দেওয়ার ঘটনায় আগামী ১৬ আগস্ট হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।