কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএমের মাধ্যমে।
- পাবনায় পুলিশের ওপর হামলার অভিযোগ নিষিদ্ধ আ’লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে
- * * * *
- মিথ্যা মামলার দায়ে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের
- * * * *
- গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন
- * * * *
- সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি আবেদুর রহমান সিকদার
- * * * *
- আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের নবীন বরণ ও সংবর্ধনা
- * * * *
কক্সবাজার
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে আহত আরো দু’জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা তিন। চিকিৎসাধীন রয়েছেন আরো একজন।
দলের নির্দেশনা অমান্য করে কক্সবাজার পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণ করায় জেলা কৃষক দলের আহবায়ক এবং জেলা মহিলা দলের সভাপতিসহ ১২ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। সোমবার বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কার করা হয়।
আগামী সেপ্টেম্বরের মধ্যেই ঢাকা-কক্সবাজার ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৪ শতাংশ।
ঘূর্ণিঝড় মোখায় কক্সবাজার জেলায় প্রায় ১০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে সেন্টমার্টিন দ্বীপে ধ্বংস হয়েছে প্রায় এক হাজার ২০০ বাড়িঘর।তথ্য জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
কক্সবাজার উপকূলে ঘুর্ণিঝড় মোখার প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানির উচ্চতাও বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদদফরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় 'মোখা' আজ (১৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে কক্সবাজার ও উত্তর মিয়ানমার অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় 'মোখা' উপকূলের দিকে অগ্রসর হওয়ায় কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্রগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা' উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে ।বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তি-১৩ এ বলা হয়, এটি গত মধ্যরাতে (১২ মে) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
কক্সবাজারের উখিয়ায় কবির আহমেদ (৩৪) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আরও একজন আহত হয়েছেন। কবির আহমেদ উখিয়ার রেজিস্টার্ড ক্যাম্প ব্লক-জি, শেড ৬ নম্বরের আবুল হোসেনের ছেলে। আহত মো. রফিক (৩৩) ক্যাম্পের ক্যাম্প ২ ইস্ট, ব্লক সি-২ এর মো. আমিনের ছেলে।