আওয়ামী লীগের ৮১ সদস্যবিশিষ্ট স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৫ সাল পর্যন্ত এই উপকমিটি দায়িত্ব পালন করবে।
কমিটি ঘোষণা
ইবি প্রতিনিধি: ‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘শুভসংঘ’র আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছায়া জাতিসংঘের (ডিইউমুনা) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ফারিহা ফাইয়াজ হিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদিয়া বিনতে জামান।
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার হল কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা দেওয়া হয়।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়াক করা হয়েছে অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমকে।
পঞ্চগড় প্রতিনিধি: নোমান হাসানকে সভাপতি ও সাদমান সাদিক পাটোয়ারীকে সাধারণ সম্পাদক করে পঞ্চগড় জেলা ছাত্রলীগের আংশিক কমিটির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
জুনায়েদ বাবুনগরীকে আমির ও নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।