করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠার যেন শেষ নেই। বিশেষজ্ঞরা বলছেন, করোনার এই ভ্যারিয়েন্টটি অন্তত ৩২টি মিউটেশন ঘটিয়েছে, যার বৈজ্ঞানিক নাম বি.১.১.৫২৯।
করোন
৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক । তিনি বলেন, করোনা নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত দেশগুলো থেকে আগতদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে।
ওমিক্রন’ আতঙ্কের মাঝে ভারতের কোভিড গ্রাফে বড়সড় পতন। এক দিনে অনেকটা কমল দেশের করোনা সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৯০ জন।
করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব। তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে বিশ্বের সবকিছু। তবে আবারও বাড়তে শুরু করেছে করোনা শনাক্তের হারও। গত কয়েকদিন আক্রান্ত-মৃত্যুর সংখ্যা প্রায়ই ওঠানামা করছে। তবে ধীরে ধীরে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এতি মধ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে বেশ কিছুটা আতঙ্কে আছে বিশ্ববাসী।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুইজনের। এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২২৭ জনের শরীরে।
ব্রিটিশ সরকার মঙ্গলবার থেকে নতুন করে কোভিড নিয়ম-কানুন চালু করছে। করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবেলায় এ উদ্যোগ নেয়া হচ্ছে।
ওমিক্রন নামে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়া ঠেকাতে ১৫ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর
করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ পিসিআর টেস্টে শনাক্ত হচ্ছে। অন্য টেস্টের ওপর এর প্রভাব নিয়েও গবেষণা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) রোববার এ কথা জানায়।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৭৮ জনে।
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের নাম রাখা হয়েছে ওমিক্রন। কেন এই নাম রাখা হলো? গ্রিক বর্ণমালার আলোকে নাম রাখার যে প্রথা প্রচলিত রয়েছে, তাতে এর নাম হওয়া উচিত ছিল 'জাই'। অনেকে এর উচ্চারণ করেন 'শি'। এই উচ্চারণের সাথে আবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নামের মিল রয়েছে। ঘটনাটি কি এ কারণেই ঘটেছে?