রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।
করোন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে তিনজনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ২০৬ জনের শরীরে।এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৯০৪ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জন।করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনাভাইরাসের চিকিৎসায় নতুন ওষুধ ‘মলনুপিরাভির’ দেশেই তৈরি হবে। মুখে খাওয়ার নতুন এ ওষুধ জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার সকালে এ অনুমোদন দেয়া হয়।
সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ হাজার ৩৬৩ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫০ লাখ ৭০ হাজার ৩৯৩ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৫৭ হাজার ৯৬৯ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ছয়জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ২১৫ জনের শরীরে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। এ সময় মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৯৫ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৪২ হাজার ৬৪ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯৫ জনে।
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা সংক্রমণ ২৫ কোটি ২ লাখ ছাড়িয়েছে।
মার্কিন কোম্পানি ফাইজারের তৈরি করা পিল ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্ক কোভিড রোগীদের মৃত্যু বা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৮৯% পর্যন্ত কমিয়ে আনে বলে ক্লিনিকাল ট্রায়ালে প্রমাণিত হয়েছে।