করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো আটজনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১৬৬ জনের শরীরে।
করোন
৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেক করোনা টিকার অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। শুক্রবার এফডিএ এ অনুমোদন দিয়েছে।
ভারতের করোনা পরিস্থিতিতে খানিকটা স্বস্তি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, করোনা অ্যাকটিভ কেস গত বছরের মার্চ মাস থেকে এই হারই সর্বনিম্ন। এই মুহূর্তে তা ০.৪৭ শতাংশ।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে আরও ২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও আট হাজার ৩৩ জন। এ নিয়ে বিশ্বে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ চার হাজার ৩৭০ জনে।
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৫৪ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০৫ জনের। মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জনে।
ভারতে সংক্রমণের হার কমলেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। দৈনিক সংক্রমণ যেখানে ১৫ হাজারেরও কম, সেখানে মৃতের সংখ্যাটা পৌঁছে গেছে ৮০০-এর উপরে।
বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় ৭ হাজার ৮১২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ২৯৪ জন। মৃত্যু ৬ জনের মধ্যে পুরুষ ৩ জন ও ৩ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৪৭ জনে।
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, দানাজাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় দেশে করোনাকালেও খাদ্যের কোনো সংকট নেই। এখন আমাদের বড় চ্যালেঞ্জ হলো সকলের জন্য পুষ্টিজাতীয় খাবার নিশ্চিত করা।