রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে দুজন মারা যান। রামেক হাসপাতালে ৮১ দিন পর এটিই সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড।
করোন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১১৪ জন। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৪ হাজার ৯৬৬ জনের শরীরে।
দোরগোড়ায় করোনার তৃতীয় ঢেউ। তারই মধ্যে ফের ভারতের ঊর্ধ্বমুখী সংক্রমণ নতুন করে বাড়াল উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের হার একলাফে বৃদ্ধি পেল প্রায় ৫০ শতাংশ। আর সেই সঙ্গে এল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা। এবার ‘এন্ডেমিক’ স্টেজে পা রাখতে চলেছে ভারত।
যশোরে করোনা সুরক্ষা সামগ্রী দিয়েছে সাজেদা ফাউন্ডেশন। বুধবার দুপুরে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের নিকট সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন তারা।
মহামারী করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বব্যাপী ৫শ’ কোটিরও বেশি টিকা প্রয়োগ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা এএফপি’র পরিসংখান থেকে এ তথ্য জানা যায়।
খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩০০ জনের।
ভারতে আসছে করোনার তৃতীয় ঢেউ। আগেভাগেই ভাইরাস মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। এর ফলে রাজ্যের করোনা পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও এখনো জারি একাধিক বিধিনিষেধ। তা সত্ত্বেও মাঝে মধ্যেই এক ধাক্কায় বাড়ছে কোভিড গ্রাফ।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়।
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। বেশ কয়েকটি করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি শঙ্কা।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১১৪ জন। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৫ হাজার ২৪৯ জনের শরীরে।